• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বাছাইকৃত

অফিসে বসে পেটের মেদ কমাবেন কীভাবে?

লাইফস্টাইল ডেস্ক
  ০৩ মার্চ ২০২৪, ১২:০৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ব্যস্ততম জীবনে শরীরচর্চা বলতে সারা দিনে কয়েকবার সিঁড়ি দিয়ে ওঠা-নামা এবং একটু হাঁটাহাঁটি। এ ছাড়া খুব বেশি কিছু করার সময় বা সুযোগ পাওয়া যায় না। কিন্তু, এ দিকে প্রতিদিন অফিসে ৮-১০ ঘণ্টা চেয়ারে বসে থাকতে হয়। যার ফলে ঘাড়-কাঁধের নমনীয়তা কমে যাচ্ছে। বাড়ছে পেটের মেদ। তবে প্রশিক্ষকরা বলছেন, ইচ্ছে থাকলেই উপায় হয়। আপনি চাইলেই অফিসে কাজের ফাঁকে, কয়েকটি ব্যায়ামের অভ্যাস করতে পারেন। চলুন জেনে নিই সেগুলো কী কী-

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

১. ডেস্ক চেয়ার স্কোয়াট্‌স:

পা এবং কোমরের পেশি মজবুত করার সহজ পদ্ধতি এটি। এই ব্যায়ামটি সাধারণ স্কোয়াট করার মতোই করতে হবে । এর জন্য শুধু সামনে একটি চেয়ার রাখতে হবে। এবার দু’পায়ের মাঝে এক ফুটের ব্যবধান রেখে দাঁড়ান। হাঁটু ভাঁজ করে অর্ধেক বসতে চেষ্টা করুন। এভাবে প্রতিদিন ২ থেকে ৩ সেট করুন।

২. স্ট্যান্ডিং ডেস্ক লেগ রেইজ:

প্রথমেই দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়ান। এরপর দুই হাত সামনের দিকে প্রসারিত করুন। এবার স্কোয়াট্‌স করার ভঙ্গিতে পা ভাঁজ করে বসতে চেষ্টা করুন। শুরুতেই এভাবে বেশিক্ষণ থাকতে পারবেন না। তাই ধীরে ধীরে সময় বাড়াতে হবে।

৩. ওয়াল পুশ-আপ:

এটি এমন একটি ব্যায়াম, যা শরীরের মাংসপেশিগুলোকে মজবুত করতে সাহায্য করে। বিশেষ করে পেটের। মাটিতে যেভাবে পুশ আপ করেন সেভাবে তো অফিসে করা যাবে না। তাই পুরো কাজটাই দেয়ালের সামনে দাঁড়িয়ে করবেন। এর জন্য শুরুতেই মাটিতে যেভাবে হাত রাখেন, একইভাবে দেয়ালে রাখবেন। তারপর কনুই ভাঁজ করে দেয়ালের কাছাকাছি আসবেন। আবার কনুই সোজা করে দূরে যাবেন। এভাবেই কিছুক্ষণ ব্যায়ামটি করতে পারেন।

৪. চেয়ার লেগ এক্সটেনশন:

প্রথমে চেয়ারে বসে একটা পা মেঝের ওপর রাখতে হবে। তারপর অন্য পা সোজা করে সামনের দিকে ছড়িয়ে দিতে হবে। আর মেরুদণ্ড থাকবে টান টান। এভাবে ১০ পর্যন্ত গুনে পা পরিবর্তন করতে হবে। একই পদ্ধতিতে দুই পায়ে মোট ১০-১২ বার করতে পারেন। এতে উরুর পেশির জোর বাড়বে।

৫. স্টেপ-আপ:

এটি করার জন্য একটি টুল পায়ের সামনে রাখুন। খেয়াল রাখবেন সেটি যেন বেশি উঁচু না হয়। এবার বাম পা টুলের উপর রেখে উঠা নামা করতে থাকেন। একই ভাবে ডান পা দিয়ে করুন। এভাবে পাঁচ থেকে ১০ বার অভ্যাস করুন। তবে খেয়াল রাখবেন, পায়ের চাপে যেন টুল সরে না যায়।

এস

  • শরীরচর্চা
  • হাঁটাহাঁটি
  • মেদ
  • লাইফস্টাইল
এ সম্পর্কিত আরও খবর
অর্থহীনের সাবেক গিটারিস্ট পিকলু আর নেই
অর্থহীনের সাবেক গিটারিস্ট পিকলু আর নেই
লন্ডনে গেলেন বিএনপি নেতা সালাহউদ্দিন
লন্ডনে গেলেন বিএনপি নেতা সালাহউদ্দিন
ব্যবসায়ীরা খুব শক্তিশালী, সেটা ভাঙা সহজ না: অর্থ উপদেষ্টা
ব্যবসায়ীরা খুব শক্তিশালী, সেটা ভাঙা সহজ না: অর্থ উপদেষ্টা
ঢাকা চেম্বারের নতুন সভাপতি তাসকীন আহমেদ
ঢাকা চেম্বারের নতুন সভাপতি তাসকীন আহমেদ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X