• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বাছাইকৃত

শখের মোবাইল ফোন ভালো রাখতে মেনে চলুন ১০ টিপস

লাইফস্টাইল ডেস্ক
  ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৩৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কিছু জিনিস আছে যেগুলো ছাড়া আপনার দিনই চলবে না। সেগুলোর মধ্যে প্রথমেই যে নামগুলো মাথায় আসে, তার মধ্যে অন্যতম মোবাইল ফোন। এখন ছোট থেকে বড় প্রায় সবার কাছেই একটি করে ফোন থাকে। এটা আমাদের শখের পাশাপাশি, দৈনন্দিন জীবনে খুবই প্রয়োজনীয় একটা জিনিস। কারও কাছে তো আবার একাধিক ফোনও থাকে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বর্তমানে স্মার্টফোনের কারণে আমাদের জীবনযাপনে অনেক সুযোগ-সুবিধাও যোগ হয়েছে। এখন আমরা সহজেই পরস্পরের সঙ্গে যোগাযোগ করতে পারি। এটি আমাদের প্রতিটা কাজের সাথে নানাভাবে জড়িয়ে আছে। ফলে আমাদের উচিত উপকারী এই যন্ত্রের বিশেষ খেয়াল রাখা। কিছু বিষয়ে খেয়াল রাখলে এক ফোনেই কিন্তু দীর্ঘদিন কাটিয়ে দেওয়া সম্ভব। তাই আজকের এই প্রতিবেদনে আপনাদের জন্য রয়েছে, মোবাইল ফোন ভালো রাখার ১০ টিপস।

চলুন জেনে নেই সেগুলো কী কী:

১. ভালো স্ক্রিন প্রটেক্টর ও ফোন কভার ব্যবহার করুন

ফোনের স্কিন প্রটেকশন নিয়ে সতর্ক হওয়ার জরুরি। কারণ, কোনোভাবে ফোন পড়ে গেলে ডিসপ্লে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য স্ক্রিন প্রটেকশন থাকা খুবই জরুরি। এটা আবার নানা ধরনের হয়ে থাকে। তবে, আপনার উচিত সবচেয়ে ভালো মানেরটা ব্যবহার করা।

একই সঙ্গে ব্যাকসাইডের জন্য একটা ভালো কোয়ালিটির কভার ব্যবহার করা জরুরি। এটি আপনার ফোনের বডিতে স্ক্র্যাচ পড়া থেকে বাঁচাবে। আবার অনেক সময় কিছু কভার নিজেই স্ক্র্যাচ ফেলে দেয়। তাই সেসব থেকে সতর্ক থাকতে হবে।

২. অতিরিক্ত গরম থেকে ফোন দূরে রাখুন

অতিরিক্ত তাপ আপনার ফোনকে দ্রুত নষ্ট করে ফেলতে পারে। তাই যতটা সম্ভব এটাকে সাধারণ তাপমাত্রায় রাখতে হবে। এর ফলে আপনার ফোন দীর্ঘ সময় ধরে ভালো আউটপুট দেবে।

৩. ফোন সব সময় পরিষ্কার রাখুন

ফোনকে ধুলাবালি থেকে দূরে রাখতে হবে। যদিও সবসময় তা সম্ভব হয় না। তবুও চেষ্টা করতে হবে। আর তা না হলে একটা নির্দিষ্ট সময় পর পর আপনি এটাকে টিস্যু দিয়ে পরিষ্কার করতে পারেন। ফোন পরিষ্কার থাকলে সেটা ব্যবহার করতেও ভালো লাগে।

৪. ব্যাটারির যত্ন নিন

ফোনের অন্যতম একটা গুরুত্বপূর্ণ অংশ ব্যাটারি। এটার ওপর অনেক কিছু নির্ভর করে। কিছু টিপস অনুসরণ করে আপনি এটি ভালো রাখতে পারেন। যেমন: ফোনের চার্জ ১০% এ নেমে গেলে চার্জে লাগিয়ে ফুল চার্জ না হওয়া পর্যন্ত রেখে দিন। বার বার অল্প অল্প করে চার্জ দেবেন না। এর জন্য একটা শিডিউল করে নিতে পারেন, এটা আপনার ব্যাটারির জন্য খুবই জরুরি।

৫. সব অ্যাপ আপডেটেড রাখুন

ফোনের প্রয়োজনীয় সব অ্যাপস আপডেটেড রাখতে হবে। এটা আপনাকে ফাস্ট এবং স্মুথ ইউজিং এক্সপেরিয়েন্স প্রদান করবে। এবং একই সাথে অ্যাপগুলো সিকিউর থাকবে। এর মাধ্যমে আপনি অ্যাপসগুলোর লেটেস্ট ফিচার ব্যবহার করতে পারবেন।

আপনি প্রায় হয়তো গুগল প্লে স্টোর থেকে আপডেট নোটিফিকেশন পেয়ে থাকেন, এখন থেকে এটা এড়িয়ে যাবেন না।

৬. অপ্রয়োজনীয় অ্যাপস ডাউনলোড করবেন না

অপ্রয়োজনীয় অ্যাপস মোবাইলে ডাউনলোড করে রাখবেন না। প্রথমেই এটি আপনার মেমোরিতে স্পেস নষ্ট করে। আবার ফোনকে স্লো করে ফেলে। আর কিছু কিছু আন-অফিসিয়াল অ্যাপসের কারণে আপনার ফোন হ্যাকিং এর শিকার পর্যন্ত হতে পারে।

তাই শুধু অফিসিয়াল এবং প্রয়োজনীয় অ্যাপসগুলো ফোনে রাখুন। অপ্রয়োজনীয়গুলো আজই ডিলিট করে ফেলুন। আপনি তখন নিজেই পরিবর্তন বুঝতে পারবেন।

৭. ফোনে যথেষ্ট পরিমাণ স্পেস খালি রাখুন

ফোন মেমোরি এবং এসডি কার্ড দুই জায়গাতেই জায়গা খালি রাখা উচিত। এতে, স্টোরেজ দ্রুত ডাটা রিড এবং রাইট করতে পারে। এখন থেকে চেষ্টা করবেন অপ্রয়োজনীয় বড় ফাইলগুলো ফোন থেকে সরিয়ে ফেলার। আর ফাইল স্টোরেজের জন্য এক্সটারনাল মেমোরি, পেনড্রাইভ বা হার্ডডিস্ক ব্যবহার করতে পারেন।

এ ছাড়া ফোন মেমোরিতে ফাইল জমা রাখা মোটেও ভালো কাজ নয়।

৮. ফোনের চার্জিং পোর্ট পরিষ্কার রাখুন

ফোনের চার্জিং পোর্ট খুবই সেনসিটিভ একটা অংশ। তাই সব সময় এর যত্ন নেওয়া উচিত। তা না হলে এটি দ্রুত নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। আর ফোনের চার্জিং পোর্ট নষ্ট হলে সেটা ঠিক করা খুবই সমস্যার কাজ।

৯. নিয়মিত রিস্টার্ট করুন

আমরা অনেকেই দীর্ঘদিন ফোনকে অন-অফ না করে ব্যবহার করি। এটা মোটেও ভালো নয়। ফোনকে নিয়মিত রিস্টার্ট দেওয়া উচিত। প্রতিদিন না হলেও ২-৩ দিন পর পর একবার ফোন রিস্টার্ট দেওয়া জরুরি।

১০. যত্ন সহকারে ফোন নাড়াচাড়া করুন

ফোন যথেষ্ট যত্ন সহকারে ব্যবহার করতে হবে। আপনি চাইলেই এটাকে এখানে ওখানে ছুড়ে ফেলে রাখতে পারবেন নাহ। অনেকেই আছে, যারা ফোন সোফায় বা বিছানায় ছুড়ে ফেলেন। এটা খুবই বাজে অভ্যাস। কারণ, এটা এভাবে ছুড়তে থাকলে জোরে কোথাও পড়ে এর ভেতরের পার্টস সরে যেতে পারে।

এস

  • স্মার্টফোন
  • যোগাযোগ
  • টিপস
  • লাইফস্টাইল
এ সম্পর্কিত আরও খবর
ট্রেনের ইঞ্জিন বিকল, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ
ট্রেনের ইঞ্জিন বিকল, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ
যেসব স্মার্টফোনে ফেসবুক-ইনস্টাগ্রাম আর চলবে না
যেসব স্মার্টফোনে ফেসবুক-ইনস্টাগ্রাম আর চলবে না
দিনে একবার স্মার্টফোন চার্জ দিলে কতটুকু বিদ্যুৎ খরচ হয়?
দিনে একবার স্মার্টফোন চার্জ দিলে কতটুকু বিদ্যুৎ খরচ হয়?
ফেসবুকে তরুণীর সঙ্গে প্রেম, সাক্ষাতের পর স্মার্টফোন নিয়ে উধাও
ফেসবুকে তরুণীর সঙ্গে প্রেম, সাক্ষাতের পর স্মার্টফোন নিয়ে উধাও
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।