• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বাছাইকৃত

হিট ছাড়া হেয়ার কার্ল করবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক
  ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:১২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

অনেকের চুল প্রাকৃতিকভাবে সোজা হয়ে থাকে। তাদের আলাদা করে এর জন্য টাকা খরচ করতে হয় না। তবে মাঝে মধ্যে তারা নিজের লুকের পরিবর্তন আনতে চুল কার্ল করতে পারেন। তবে, সবার কাছে হেয়ার কার্লার বা হিট স্টাইলিং টুলস থাকে না। আবার অনেকে চুল নষ্ট হওয়ার ভয়ে সরাসরি হিট দিতেও চান না । যদিও হিট ছাড়াই চুল কার্ল করা সম্ভব। এর জন্য কিছু পদ্ধতি অনুসরণ করতে হবে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

তবে, তার আগে শ্যাম্পু, কন্ডিশনিং, হেয়ার সিরাম- এই তিনটি ধাপে চুল প্রস্তুত করে নিন। যেমন মেকআপের আগে ত্বককে প্রস্তুত করেন, চুলের বেলায়ও ঠিক তেমন। এতে যেকোনো হেয়ারস্টাইল খুব সুন্দরভাবে করা যায়। হিট ছাড়া কীভাবে চুল কার্ল করবেন তা জানতে ইচ্ছে করছে নিশ্চয়ই। চলুন জেনে নেওয়া যাক সেই পদ্ধতি:

ওভারনাইট ব্রেইড পদ্ধতি:

আমরা সবাই কম বেশি বেণি করে থাকি। এটি খুবই সহজ একটি পদ্ধতি, কিন্তু দারুণ কার্যকরী। ওভারনাইট ব্রেইড পদ্ধতি অনুসরণ করে হিট ছাড়া সফট কার্লস চুল পেয়ে যাবেন রাতারাতি।

১. প্রথমেই হেয়ার সিরাম ব্যবহার করুন।

২. তারপর চুল আঁচড়ে মাঝ বরাবর সিঁথি করে নিন।

৩. এবার চুলগুলো দুইভাগ করে একটু শক্তভাবে বেণি করুন।

৪. বেণি শক্তভাবে করা হলেও স্ক্যাল্পের কাছে নরম রাখবেন, যেন চুলের গোরায় টান না লাগে।

৫. এবার রাবারের ব্যান্ড দিয়ে ব্রেইড সিকিউর করুন।

৬. রাতে এভাবে চুল বেঁধে ঘুমিয়ে পড়ুন। পরের দিন সকালে বেণি খুলে হাতের আঙ্গুলের সাহায্যে চুল সেট করে নিন।

৭. এবার সামনের চুলগুলো নিজের ইচ্ছামতো সেট করুন।

৮. কার্ল দীর্ঘস্থায়ী করতে হেয়ার স্প্রে ব্যবহার করতে পারেন।

হেয়ার রোলার

ছোট কিংবা লম্বা চুলে খুব সহজেই রোলার ব্যবহার করে কার্ল করা যায়। চুলের দৌর্ঘ ও কোন ধরনের কার্ল করতে চান, তার ওপর নির্ভর করে রোলার পছন্দ করুন। সফট ওয়েভি হেয়ার বা লুজ কার্লসের জন্য বড় সাইজের রোলার নিতে হবে। আর স্পাইরাল কার্ল করতে চাইলে ছোট সাইজের রোলার বেছে নিন।

১. চুলে পানি স্প্রে করে হালকা ভিজিয়ে নিন।

২. এবার চুল ছোট ছোট সেকশনে ভাগ করে নিন।

৩. চুলের আগা থেকে গোঁড়া পর্যন্ত আস্তে আস্তে রোল করে রোলার ব্যবহার করুন।

৪. খুবই হালকা হাতে রোল করুন এবং রোলারগুলো ববি পিন বা ক্লিপ দিয়ে সিকিউর করে নিন।

৫. একইভাবে প্রতিটি সেকশন আলাদা করে রোল করুন

৬. এভাবে কিছু সময় রেখে দিন

৭. যদি চুলের নিচের অংশ কার্ল করতে চান, তাহলে শুধু সেই অংশটুকুই রোল করতে হবে

৮. চুল শুকিয়ে গেলে খুব সাবধানে রোলারগুলো খুলে ফেলুন। খেয়াল রাখবেন যেন কার্লস শেইপ নষ্ট না হয়ে যায়

৯. এবার মোটা দাঁতের চিরুনি দিয়ে চুল আঁচড়ে সেট করুন

১০. সবশেষে হেয়ার স্প্রে দিয়ে নিন

হেয়ার ব্যান্ড কার্ল পদ্ধতি

এ পদ্ধতিতেও তাপ ছাড়া চুল কার্ল করা যায় । এর মাধ্যমে খুব সহজেই ভলিউমিনাস কার্লি হেয়ার পাওয়া যায়। যাদের চুল একদম পাতলা কিন্তু চুলে ভলিউম আনতে চান। তারা অবশ্যই এই পদ্ধতি অনুসরণ করতে পারেন। এর জন্য আপনার প্রয়োজন চিকন প্লাস্টিকের হেয়ার ব্যান্ড।

১. প্রথমে ভেজা চুল শুকিয়ে নিতে হবে।

২. এবার কপালের ওপর সিঁথি বরাবর ব্যান্ড সেট করুন

৩. এবার ছোট ছোট হেয়ার সেকশন নিয়ে ব্যান্ডে পেঁচাতে থাকুন

৪. একই পদ্ধতিতেই সব চুল হেয়ার ব্যান্ডে পেঁচিয়ে নিন

৫. সারারাত এভাবেই রেখে দিন। যদি তা সম্ভব না হয়, তাহলে ২/৩ ঘন্টা এভাবে রেখে খুলে ফেলুন

৬. এবার আঙুল দিয়ে চুলগুলো সেট করে হেয়ার স্প্রে দিয়ে নিন

টুইস্ট পদ্ধতি

যারা একদম সাধারণ লুজ কার্লস চান, তাদের জন্য এই পদ্ধতিটি বেশ কার্যকরী। খুবই সহজ ও ঝামেলাবিহীন পদ্ধতি। এটি মূলত যাদের চুল লম্বা ও সোজা তাদের জন্য। তবে ছোট চুলেও করতে পারবেন।

১. প্রথমে চুল হালকা ভিজিয়ে হেয়ার সিরাম ব্যবহার করে নিন।

২. এবার মাঝ বরাবর সিঁথি করে দু’টি সেকশনে ভাগ করুন।

৩. এক সাইডের চুল আঁচড়ে দু’ভাগ করে আগা পর্যন্ত পেঁচিয়ে নিন।

৪. এবার পেঁচানো চুল খোঁপা করে রাবার ব্যান্ড দিয়ে সিকিউর করে ফেলুন।

৫. অপর পাশেও একই পদ্ধতি অনুসরণ করুন।

৬. এভাবে কয়েক ঘন্টা রেখে দিন। অথবা চাইলে সারারাত রাখতে পারেন।

৭. সবশেষে হাতের আঙুল বা প্যাডেল হেয়ার ব্রাশ দিয়ে চুল আঁচড়ে সেট করে নিন।

এস

  • হেয়ার কার্ল
  • হেয়ার রোলার
  • লাইফস্টাইল
  • হেয়ার স্টাইল
এ সম্পর্কিত আরও খবর
গ্যাস্ট্রিক দূর হবে ঘরোয়া পদ্ধতিতে
গ্যাস্ট্রিক দূর হবে ঘরোয়া পদ্ধতিতে
দাম্পত্য জীবন সুখের হয় যেসব অভ্যাসে
দাম্পত্য জীবন সুখের হয় যেসব অভ্যাসে
বৃষ্টির দিনে যেমন পোশাক পরবেন
বৃষ্টির দিনে যেমন পোশাক পরবেন
চোখ সাজানোর আগে যেসব বিষয় খেয়াল রাখবেন
চোখ সাজানোর আগে যেসব বিষয় খেয়াল রাখবেন
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।