দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নতুন জুতা পরার পর অনেকের পায়ে ফোস্কা পড়ে। আবার অনেকের অতিরিক্ত হাটার ফলেও এমনটা দেখা দেয়। এটি খুবই যন্ত্রণাদায়ক। এমন অবস্থায় জুতা পরে চলাফেরা করতে সমস্যা হয়। কখনো কখনো এটি ঠিক হতে অনেক সময় লেগে যায়। তবে আপনি চাইলে ঘরোয়া কিছু উপায়ে দ্রুত পায়ের ফোস্কা সারাতে পারেন। এতে ক্ষতির কোনো সম্ভাবনা নেই। চলুন জেনে নেওয়া যাক সেগুলো কী কী-
১. নারিকেল তেল ব্যবহার
ফোস্কা পড়লে তা দ্রুত ভালো করতে নারিকেল তেল ব্যবহার করতে পারেন। বিশেষজ্ঞদের মতে এটি ক্ষত নিরাময়ে ভীষণ কার্যকরী। সামান্য কর্পূরের সঙ্গে নারিকেল তেল মিশিয়ে নিন। এরপর তা ক্ষতস্থানে লাগিয়ে নিন। এতে দ্রুত যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যাবে।
২. মধুর ব্যবহার
ফোস্কার সমস্যা সারাতে আরেকটি কার্যকরী উপাদান হলো মধু। এটি অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য সমৃদ্ধ। এটি হালকা গরম পানির সঙ্গে মিশিয়ে পায়ে ম্যাসাজ করতে পারেন। এতে ফোস্কার সমস্যা দ্রুত দূর হবে।
৩. হলুদের ব্যবহার
হলুদ কেবল রান্নাতেই নয়। এটি ছোটখাটো ঘরোয়া চিকিৎসাতেও কার্যকরী। যেমন- পায়ে ফোস্কা পড়লে তা সারানোর জন্য হলুদ বেশ উপকারি। এটি অ্যান্টিসেপটিক বৈশিষ্ট্য সমৃদ্ধ উপাদান। তাই এর ব্যবহারে যেকোনো প্রদাহ থেকে মুক্তি পাওয়া সহজ। এ ছাড়া এটি দ্রুত ক্ষত সারিয়ে তুলতে সাহায্য করে।
৪. অ্যান্টিসেপ্টিক ক্রিম ব্যবহার
অনেক সময় ক্ষতর পরিমাণ বেশি হতে পারে। এক্ষেত্রে অবহেলা করা ঠিক হবে না। কারণ ছোট সমস্যা থেকেই দেখা দিতে পারে বড় কোনো সমস্যা। তাই আগেভাগে সতর্ক হওয়াই ভালো। এক্ষেত্রে চিকিৎসকের দ্বারস্থ হতে পারেন। তার পরামর্শমতো অ্যান্টিসেপ্টিক ক্রিম ব্যবহার করতে পারেন।
৫. তুলা ব্যবহার
এটি আপনার নতুন জুতার ভেতরে রাখতে পারেন। তাতে পায়ের সঙ্গে ঘষা লাগবে না। ফলে পায়ে ফোস্কা পরার ভয় কম থাকবে। আর যদি ফোস্কা পরেও যায়, তারপরও জুতায় তুলা ব্যবহার করলে আরাম পাবেন। তাই এদিকে খেয়াল রাখুন।
এস