দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কেক পছন্দ করেন না, এমন মানুষ হয়ত তেমন একটা খুঁজে পাওয়া যাবে না। এর স্বাদ বিভিন্ন রকমের হয়ে থাকে। কেউ ভ্যানিলা পছন্দ করেন, কেউবা আবার চকলেট কেক।
কেকপ্রেমীরা সাধারণত বাইরে থেকে কিনে খেয়ে থাকেন। কিন্তু আপনি চাইলে ঘরে বসে সহজেই স্বাস্থ্যকর কেক বানাতে পারেন। আজকের ‘চকলেট ডে’তে চকলেট কেক তৈরির রেসিপি জানাব আপনাদের।
কেক প্রস্তুত করতে যা যা লাগবে-
ময়দা- ২২৫ গ্রাম
গুড়ো চিনি- ৩৫০ গ্রাম
কোকো পাউডার- ৮৫ গ্রাম
বেকিং পাউডার- দেড় টেবিল চামচ
সোডা- দেড় টেবিল চামচ
ডিম- ২ টি
দুধ- ২৫০ মিলি লিটার
সয়াবিন তেল- ১২৫ মিলি লিটার
ভ্যানিলা এক্সট্রেক্ট- ২ টেবিল চামচ
গরম পানি- ২৫০ মিলি লিটার
চকলেট আইসিং প্রস্তুত করতে যা যা লাগবে-
চকলেট- ২০০ গ্রাম
ডাবল ক্রিম- ২০০ মিলি লিটার
প্রস্তুত প্রণালী-
১. প্রথমেই একটি বড় বাটি নিতে হবে। কেকের জন্য গরম পানি বাদে সব উপকরণগুলো একত্রে মিশিয়ে নিন। একটি কাঠের চামচ দিয়ে ভালোভাবে নাড়তে হবে। অথবা ইল্যাক্ট্রিক হুইস্ক ব্যাবহার করা যেতে পারে। মিশ্রণটি পুরোপুরি মিশে না যাওয়া পর্যন্ত নাড়তে হবে।
২. এরপর অল্প অল্প করে গরম পানি দিয়ে দিতে হবে। এক পর্যায়ে মিশ্রণটি অনেক বেশি পাতলা হয়ে যাবে।
৩. মিশ্রণটিকে দুই ভাগে বিভক্ত করে নিতে হবে। কেকের যেমন আকার দিতে চান তেমন ডিজাইনের পাত্রে মিশ্রণগুলো ঢালতে হবে।
৪. তারপরে ১৮০সি তে প্রিহিট করা ওভেনে পাত্রটি রেখে ২৫ থেকে ৩৫ মিনিটের জন্য হিট করতে হবে।
৫. কেকে হয়ে আসলে তা ওভেন থেকে বের করে পুরোপুরি ঠাণ্ডা করে নিতে হবে।
৬. চকলেট আইসিংয়ের জন্য চকলেট এবং ক্রিম একটি প্যানে বসাতে হবে। চকলেট পুরোপুরি গলে গেলে চুলা থেকে নামিয়ে মিশ্রণটিকে নাড়তে থাকুন। একদম মসৃণ ও ঘন না হওয়া পর্যন্ত নাড়তে হবে। এরপর এক থেকে দুই ঘণ্টার জন্য ঠাণ্ডা হতে দিতে হবে।
৭. এবার কেকটি পাত্র থেকে সাবধানে নামিয়ে নিতে হবে। কোনোভাবে যেন ভেঙ্গে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে।
৮. এরপর চকলেট আইসিং কেকের ওপরে বসাতে হবে। তারপর ধীরে ধীরে পুরো কেকে চকলেটের মিশ্রণটি লাগাতে হবে। লাগানো হয়ে গেলে কিছুক্ষণের জন্য কেকটি ফ্রিজে রেখে দিতে হবে।
৯. সবশেষে কেকের ওপর নিজের পছন্দ মতো চকলেট, ফল অথবা অন্য যেকোনো উপকরণ দিয়ে সাজিয়ে নিতে হবে।
এস