• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বাছাইকৃত

ভালোবাসা দিবসে প্রিয়জনকে কী উপহার দেবেন

লাইফস্টাইল ডেস্ক
  ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শীতের আমেজ কাটতে না কাটতেই প্রকৃতি জানান দিচ্ছে বসন্তের। বছর ঘুরে আবার চলে এসেছে ভালোবাসা দিবস। এই দিবসকে ঘিরে প্রিয় মানুষের জন্য থাকে নানা আয়োজন। আপনার প্রিয়জনকে উপহার হিসেবে কী দিতে চান এই দিনে। ভেবেছেন কিছু? আপনি চাইলে এ বছরের ভালোবাসা দিবসটি একটু স্মরণীয় করে রাখতে পারেন। আপনার প্রিয়জনকে এমন কিছু উপহার দিন, যা সারা জীবন তার কাছে স্পেশাল হয়ে থাকবে। তালিকায় এমন কিছু রাখুন যা আপনার অসীম ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাবে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

ভালোবাসা প্রকাশের জন্য বড় বা দামি উপহার দিতে হবে এমন কিন্তু নয়। কিছু সময় ছোট উপহারও বড় উপহারকে হার মানায়। তাহলে জেনে নিন ভালোবাসা দিবসে উপহার হিসেবে প্রিয়জনকে কী কী দিতে পারেন-

চিঠি

সাধারণত এখন কেউ চিঠি লেখেন না। ভালোবাসা প্রকাশের মাধ্যম হিসেবে এখন আমরা মেসেজ, ফোন কল, মেইল ইত্যাদি ব্যবহার করি। আপনি যদি আপনার প্রিয়জনকে ভিন্ন কিছু দিতে চান, তাহলে নিজের হাতে একটি চিঠি লিখে ফেলুন। প্রিয়জনকে নিয়ে আপনার নিজের রচিত কবিতার দুএক লাইন লিখে দিতে পারেন। সবশেষে চিঠিটা রঙিন খামে ভরে একটি লাল গোলাপসহ প্রিয়জনকে উপহার হিসেবে দিন।

পোষা প্রাণী

সঙ্গী কি পোষা প্রাণী পছন্দ করেন? অনেকের এক্ষেত্রে দুর্বলতা থাকে। তার সেরকমটা রয়েছে কি না সেদিকে খেয়াল করুন। তার পছন্দের পোষা প্রাণীটি উপহার দিতে পারেন বিশেষ এই দিনে। এতে তার দিনটি আরও স্মৃতিময় হয়ে থাকবে।

বই

সঙ্গীকে তার পছন্দমতো কোনো বই উপহার দিতে পারেন। তার প্রিয় লেখক সম্পর্কে জানুন। কোন বইগুলো তার পছন্দের তালিকায় আছে তা কৌশলে জেনে নিন। এরপর ভালোবাসার দিনে তাকে সেই বইগুলো উপহার দিন। এতে সে চমকে যাবে এবং অনেক বেশি খুশি হবে।

লাল গোলাপ

লাল গোলাপ ভালোবাসার প্রতীক। প্রিয়জনকে উপহার হিসেবে একগুচ্ছ লাল গোলাপ দিতে পারেন। এটি অভিনব উপহারগুলোর মধ্যে অন্যতম। এই দিনে সঙ্গীকে ফুল দিয়ে নতুন করে প্রেম নিবেদন করুন। আর এভাবেই দিবসটিকে স্মরণীয় করে রাখতে পারেন।

অ্যালবাম

একসঙ্গে কাটানো স্মরণীয় মুহূর্তগুলোকে এক জায়গায় নিয়ে আসুন। আপনাদের তোলা কিছু ছবি নিয়ে বানিয়ে ফেলুন একটি অ্যালবাম। ছবির নিচে সেই মুহূর্তের কথা ছোট করে লিখে দিতে পারেন। অথবা ভালোবাসার মেসেজও লিখতে পারেন।

কফি মগ

আপনার সঙ্গী যদি চা/কফি পান করতে অনেক পছন্দ করেন। তাহলে, আপনি তাকে সুন্দর কফি মগ উপহার হিসেবে দিতে পারেন। এতে লিখে দিতে পারেন ভালোবাসার মেসেজ। অথবা যুক্ত করতে পারেন প্রিয় কোনো ছবি।

আনুষঙ্গিক জিনিসপত্র

পোশাকের সঙ্গে মিলিয়ে নানা জিনিসের দরকার হয়। তার এই মুহূর্তে কী দরকার তা জেনে নিন। হতে পারে ঘড়ি, জুতা, টাই, গয়না, প্রসাধনী অথবা অন্য যেকোনো কিছু। সব সময় খেয়াল রাখবেন, আপনি তাকে যা দিচ্ছেন তা যেন চমকপ্রদ এবং প্রয়োজনীয় হয়। নাহলে সেই জিনিসের বেশিদিন কদর থাকবে না।

গ্যাজেট

বর্তমান স্মার্ট জীবনযাপনে নানা ধরনের গ্যাজেটের প্রয়োজন হয়। আপনার সঙ্গীর হয়তো একটা হেডফোন প্রয়োজন। অথবা প্রয়োজন হতে পারে ট্যাব কিংবা স্মার্টফোন। আপনার সামর্থ্য অনুযায়ী তার প্রয়োজনীয় গ্যাজেটটি উপহার দিতে পারেন। এতে যেমন তার উপকার হবে, তেমনি আপনার উপহার দেওয়াও সার্থক হবে।

আরও পড়ুন

নিজের সঙ্গে কাটুক কিছুটা সময়

চকোলেট

চকোলেট পছন্দ করেন না এমন মানুষ কমই আছে। আর তা যদি প্রিয়জনের কাছ থেকে পাওয়া যায়, তাহলে তো কথাই নেই। আপনিও চাইলে বিশেষ এই দিবসে সঙ্গীকে চকোলেট উপহার দিতে পারেন।

এস

  • বসন্ত
  • ভালোবাসা দিবস
  • লাইফস্টাইল
এ সম্পর্কিত আরও খবর
গ্যাস্ট্রিক দূর হবে ঘরোয়া পদ্ধতিতে
গ্যাস্ট্রিক দূর হবে ঘরোয়া পদ্ধতিতে
দাম্পত্য জীবন সুখের হয় যেসব অভ্যাসে
দাম্পত্য জীবন সুখের হয় যেসব অভ্যাসে
বৃষ্টির দিনে যেমন পোশাক পরবেন
বৃষ্টির দিনে যেমন পোশাক পরবেন
চোখ সাজানোর আগে যেসব বিষয় খেয়াল রাখবেন
চোখ সাজানোর আগে যেসব বিষয় খেয়াল রাখবেন
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।