• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বাছাইকৃত

ত্রিপুরা জাদুঘরে একখণ্ড বাংলাদেশ…!

রফিক মজিদ, ত্রিপুরা থেকে ফিরে
  ০৫ অক্টোবর ২০২৩, ১৯:১২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
নিজস্ব ছবি
নিজস্ব ছবি

পূর্ব ভারতের ত্রিপুরা রাজ্যের মাণিক্য রাজবংশের গৌরবময় অতীতের রয়েছে। তৎকালের মাণিক্য রাজার রাজ মহলটি আজো কালের সাক্ষী হয়ে ঠাঁই দাঁড়িয়ে আছে। মুঘল স্থাপত্যের অনুকরণে নির্মিত মূল প্রাসাদটিকে বর্তমানে জাদুঘর বানানো হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

কিছুদিন আগেও এটি বিধান সভার কার্যালয় ছিল। প্রসাদের দক্ষিণের মূল ফটক আর প্রাসাদের মাঝখানে বিশাল দুইটি দীঘি রয়েছে। পূর্বেরটা রাজার পুকুর, পশ্চিমেরটা রাণীর। দুই পুকুরের মাঝখান দিয়ে কয়েকশ’ মিটার দীর্ঘ জোড়া রাস্তা। দুই রাস্তার মাঝখানে লম্বাটে চৌবাচ্চার মাথায় ফোয়ারা। পুরো পথই শোভিত হরেক ফুল আর বাহারি লতায়।

ওই জোড়া রাস্তা দিয়ে যখন হেঁটে যাবেন নিজেকে তখন মাণিক্য রাজার বংশধর মনে হবে। এমন অদ্ভুত অনুভূতি কাজ করবে ওই জাদুঘরের দিকে এগিয়ে গেলে। কিছুদূর যাওয়ার পর মার্বেল পাথরের কারুকাজ করা মহলের মূল ফটক, দু'পাশের মূর্তি, সিঁড়ির প্রতিটা ভাঁজ মনকে আন্দোলিত করবে। মূল ফটকের কাঠের দরজাটাতে চীনা শৈল্পিক নিখুঁত কাজ দেখে আপনি ক্ষণিকের জন্য থকমে দাঁড়িয়ে যাবেন, সেই সঙ্গে সেলফি তোলার লোভটাও সমলাতে পারবেন না। তবে মনে ব্যথা লাগবে, যখন জানতে পারবেন জাদুঘরের ভেতরে প্রবেশের সঙ্গে সঙ্গে মোবাইল ফোন নিষিদ্ধ। ভারতের আইন খুবই কঠিন। পুরো জাদুঘর জুড়ে বসানো সিসি ক্যামেরায় যদি ধরা পড়ে যায় যে ভেতরে ছবি তুলেছেন তবে নগদ ৫০০ রূপী জরিমানা। তাই একটু সাবধানেই ঢুকে ঘুরতে হবে জাদুঘরে। আমি ভারতের কলকাতা ও ঢাকার জাদুঘর পরিদর্শন করেছি। তবে ত্রিপুরার জাদুঘরের বৈশিষ্ট্য একটু অন্য রকম অনুভূতি জাগিয়েছে আমাকে। এখানে ভারতীয় নানা বর্ণ-ধর্মের মানুষ, কৃষ্টি-কালচার, ঐতিহ্যসহ ভারতের অন্যতম সেভেন সিস্টার খ্যাত রাজ্যগুলোর আলাদা প্যাভেলিয়ান বা কক্ষ ঘুরতে ঘুরতে কখন যে আপনি হারিয়ে যাবেন সেসব রাজ্যে বুঝতেই পারবেন না। এই মনে হবে আপনি ত্রিপুরা রাজ্যে আছেন আবার এই মনে হবে আপনি নাগালয়ান্ডে রয়েছেন। সে এক অদ্ভুত অনুভূতি কাজ করবে আপনার মাথায়। ৫/৬ ঘণ্টার পরিদর্শন মনে হবে ১০ মিনিটেই শেষ হয়ে গেলো।

তবে থমকে যেতে হবে বাংলাদেশ গ্যালারিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই। তাৎক্ষণিক আপনি নিজের গায়ে চিমটি কেঁটে যাচাই করবেন জেগে আছেন কী না। কারণ, ভারতে ঐতিহ্য-ইতিহাসের পাশাপাশি সেভেন সিস্টারের বিচিত্র ও রঙিনসব জীবন যাত্রার ছবি দেখে হঠাৎ করেই বাংলাদেশের গ্রামীণ মেঠো পথ দেখে চমকে না উঠে পারবেন না আপনি। গ্রাম বাংলার লাঙল-জোয়াল, গরুর গাড়ি, সবুজ ফসলের মাঠ, পাখ-পাখালির দৃশ্য আপনাকে থামতেই হবে ওই প্যাভেলিয়ানে। আরও চমকে যাবেন জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরের পরিবারের ছবি, বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন, পাকিস্তানের নির্যাতনের বিভীষিকাময় দৃশ্যের পাশাপাশি তাদের আত্মসমর্পণ দৃশ্য মনকে চাঙা করবে। একাত্তরের বিভীষিকাময় সময়, সীমান্তের ওপারে স্মরণার্থী শিবিরিরে দুর্বিসহ জীবন, তৎকালে ব্যবহৃত বন্ধুক, কামান, গ্রেনেড, দেশীয় অস্ত্র, মুক্তিযোদ্ধাদের পোশাক ইত্যাদি দেখতে দেখতে ভারতের ত্রিপুরার মাটিতে আপনি একখণ্ড বাংলাদেশকে আবিষ্কার করে ফেলবেন। এসব দেখতে দেখতে কখন যেন সময় শেষ হয়ে যায়। বের হওয়ার সিগনাল পড়েছে। তখনও বাংলাদেশ গ্যালারিতে মুগ্ধ হয়ে দেখছি আর ভারতের মাটিতে বাংলাদেশের ঘ্রাণ নিচ্ছিনাম।

এমন সময় এই ভ্রমণকে স্মৃতি হিসেবে রাখতে ৫০০ টাকার জরিমানার টাকার হিসাব নিয়েই সিসি ক্যামেরার চোখকে ফাঁকি দিয়ে অতি গোপনে মোবাইল ফোন দিয়ে একটা ছবি তুলে ফেললাম। ছবিটা ছিল বঙ্গবন্ধুর পরিবার, তার ভাষণ এবং মুজিব-ইন্দারা চুক্তির একটি দৃশ্যের। জাদুঘর থেকে বের হচ্ছিলাম আর পকেটের জরিমানার টাকার হিসাব করছিলাম। প্রধান ফটকে জরিমানার টাকা চাহিবা মাত্রই দিয়ে দেব। কিন্তু ভাগ্যটা আমার অনুকূলে ছিল। কোনো বাধা ছাড়াই জাদুঘরের প্রধান ফটক পেরিয়ে এসে হাফ ছেড়ে বাঁচলাম। সাথী বন্ধুরাও একটু ভয়ে ছিল। তারাও উৎফুল্ল হলো জরিমানা না লাগায়।

এম

  • ত্রিপুরা
এ সম্পর্কিত আরও খবর
‘অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সকলকে এক হয়ে কাজ করতে হবে’
‘অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সকলকে এক হয়ে কাজ করতে হবে’
ত্রিপুরায় রবী ঠাকুর 
ত্রিপুরায় রবী ঠাকুর 
আখাউড়া দিয়ে ভারতে গেল ৩২২৫ কেজি ইলিশ
আখাউড়া দিয়ে ভারতে গেল ৩২২৫ কেজি ইলিশ
আটকে পড়া কার্গো জাহাজ ছাড়াতে গিয়ে হাওরে তলিয়ে গেলেন শ্রমিক
আটকে পড়া কার্গো জাহাজ ছাড়াতে গিয়ে হাওরে তলিয়ে গেলেন শ্রমিক
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।