• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বাছাইকৃত

শেরপুরের চারা গাছে ঝুলছে থোকা থোকা বারোমাসি আম

রফিক মজিদ, শেরপুর
  ০৩ অক্টোবর ২০২৩, ২০:৩৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

আমের মৌসুম না হলেও শেরপুরের একটি এগ্রো ফার্মে চারা গাছের ডালে ডালে ঝুলছে থোকা থোকা আম। শুধু তাই নয়, এ আম বেশ উচ্চমূল্যে বিক্রি হচ্ছে বাজারে। এতে ওই এগ্রো ফার্মের মালিকপক্ষ থেকে আগামীতে শেরপুরে সর্বত্র এ আম গাছের চারা ছড়িয়ে দিয়ে অসময়ে আমের চাহিদা মেটাতে পরিকল্পনা করেছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

ইতোমধ্যে ওই ফার্মে এক হাজার দুই শত আম গাছের মধ্যে প্রায় ৪০টি বারো মাসি আমের চারা গাছ রয়েছে। কলম থেকে রোপিত এ চারা গাছে দুই বছরের মাথায়ই আমের ফলন আসায় বেশ আশা জাগিয়েছে ওই ফার্মের মালিককে।

স্থানীয়রাও গাছে গাছে থোকা থোকা আম দেখে আর্শ্চয হয়ে তারাও এ গাছ রোপণে আগ্রহ হয়ে উঠেছে।

সরেজমিনে ওই বাগান ঘুরে দেখা গেছে, এখন বাংলা আশ্বিন মাস এবং ইংরেজি অক্টোবরের প্রথম সপ্তাহ। গাছে গাছে তাল পাকার হিরিক পড়লেও শেরপুরের একটি এগ্রো ফার্মের দেশি-বিদেশি মিশ্র ফল বাগানে প্রায় অর্ধশত আম গাছে ঝুলছে থোকা থোকা আম। গত কয়েক বছর আগে শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের কেন্দুয়ারচর গ্রামে ঢাকায় চাকরিরত দুই বন্ধু প্রকৌশলী আব্দুল মান্নান এবং সোহেল আহমেদ প্রায় ৫ একর জমিতে গড়ে তুলেন ‘তালুকদার এগ্রো’ নামে একটি দেশি-বিদেশি মিশ্র ফল বাগান। এখানে বিভিন্ন ফল গাছের মধ্যে উল্লেখযোগ্য মৌসুমী এবং বারো মাসি প্রায় ৪৬ জাতের আমের চারা রয়েছে।

যদিও চারাগুলো দুই বছর আগে রোপণ করা হয়। তারপরও দের বছরের মাথায়ই মৌসুমী আম উৎপাদন হয় প্রায় এক টন। আর এখন প্রায় ৪০টি গাছে রয়েছে বারোমাসি আম। এর মধ্যে থাই কটিমন এবং বারি-৪ জাতের আম গাছ রয়েছে বেশি। এর পাশাপাশি মৌসুমী আমের মধ্যে বারি-১১, আম্রপলি, ফজলি, ল্যাংরা, হিম সাগরসহ প্রায় ৪৬ জাতের আম গাছ রয়েছে। বারোমাসি আম খেতে সিজনাল আমের চেয়েও বেশ সুস্বাদু এবং এর চামড়া একুট পুরু হওয়ায় এ পাকা আম প্রায় ১৫ থেকে ২০ দিন পর্যন্ত স্বাভাবিকভাবেই রেখে খাওয়া যায়।

এ বাগানে কর্মরত শ্রমিকরাও গাছো গাছে থোকা থোকা আম দেখে বেশ খুশি। তারা এ গাছের বেশ যত্ন নিয়ে থাকে। অসময়ে এ আমের ফলন দেখে আশপাশের মানুষের মাঝে বেশ কৌতূহল তৈরি হয়েছে। তারা এ বাগান দেখতে এবং খেয়ে বেশ তৃপ্ত হচ্ছে এবং তারাও এ আমের চারা রোপণ করে বাগান করতে আগ্রহ হয়েছে। এ বাগানের পরিচর্যার পাশাপাশি রোগবালাই দূর করতে স্থানীয় একজন কৃষিবিদকে নিয়োগ দেয়া হয়েছে।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা গোলাম মোস্তফা হিরা জানায়, এ তালুকদার এগ্রো ফার্ম থেকে এলাকায় বারোমসি আমের ফলন ছড়িয়ে দেওয়ার জন্য এ বাগানের গাছগুলো মাতৃ গাছ হিসেবে ব্যবহার করা হবে। এ গাছ থেকে গ্রাফটিংয়ের মাধ্যমে চারা উৎপাদন করে এলাকায় এ জাতের আম সম্প্রসারণ করা হবে।

তালুকদার এগ্রোর পরিচালক সোহেল আহমেদ জানায়, আমরা বেশ খুশি বারোমাসি আমের ফলন দেখে। তাই আমরা ভাবছি এলাকায় এ বারোমাসি আমের আবাদ ছড়িয়ে দিয়ে ভবিষ্যতে স্থানীয়ভাবে অসময়ের আমের চাহিদা মেটাবো।

এ বিষয়ে জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক ড. সুকল্প দাস জানায়, শেরপুর অঞ্চলে অসময়ের ফল বাগান নিয়ে বেশ আশাবাদী আমরা। ইতোমধ্যে সদর উপজেলার একটি মিশ্র ফল বাগানে এ বারোমাসি আম উৎপাদন করে বেশ সাফল্য অর্জন করেছেন। আমরাও থাই কাটিমন এবং বারি-৪ জাতের আমের উৎপাদন বাড়াতে চাষিদের উৎসাহ দিয়ে যাব। যাতে আগামীতে জেলার বিভিন্ন অঞ্চলে অসময়ে আম চাষ করে পুষ্টি চাহিদা মেটাতে পারে।

এদিকে জেলায় আমচাষি ও সাধারণ মানুষ অসময়ের আম চাষ করে যেমন কৃষকরা লাভবান হবে এবং পুষ্টি চাহিদা মেটাতে সক্ষম হবে বলে মনে করছে সচেতন মহল ও কৃষিবিদরা।

জেবি

  • শেরপুর
  • আম
  • ফলন
  • বারোমাসী
এ সম্পর্কিত আরও খবর
ভোলা-বরিশাল ব্রিজ হলে আমার স্বপ্ন পূরণ হবে: তোফায়েল
ভোলা-বরিশাল ব্রিজ হলে আমার স্বপ্ন পূরণ হবে: তোফায়েল
আমি জিতলে বিএনপি নেতাকর্মীরা ঘরে ঘুমাতে পারবে: তৈমূর
আমি জিতলে বিএনপি নেতাকর্মীরা ঘরে ঘুমাতে পারবে: তৈমূর
শেরপুরে নৌকার প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন
শেরপুরে নৌকার প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন
আমি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরেছিলাম: ক্যাটরিনা
আমি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরেছিলাম: ক্যাটরিনা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।