দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

‘এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধীদলের ৯০ জন এমপির কান্নাকাটি করা লাগছে’—এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে ছায়া প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ ঘোষণার পর প্রথমবার সংসদে জামায়াতের আমিরের যাওয়ার বিষয়টিও উল্লেখ করেন তিনি।
রাশেদ খাঁন লেখেন, ‘ছায়া প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদের একটা গরম আছে না? সেই গরমে একযোগে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদকে অ্যাটাক শুরু করেছে। বিরোধীদলের সব এমপিরা দাঁড়িয়ে যাচ্ছে, স্বরাষ্ট্র মন্ত্রীকে কথা বলতে দেবে না!’
সরকারি দলের সংসদ সদস্যদের ভূমিকার কথাও তুলে ধরেছেন তিনি। রাশেদ খাঁন বলেন, ‘কিন্তু সরকারি দলের এমপিরা বেশ ভদ্রতা দেখাচ্ছে। তারা চাইলে জামায়াতের আমিরের বক্তব্যের সময় হৈচৈ কিংবা পরিস্থিতি উত্তপ্ত করতে পারতো। কিন্তু বিএনপি ক্ষমতায় আছে, সুতরাং বিএনপিকে দায়িত্বশীল হতেই হবে।’
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বিরোধীদলের সংসদ সদস্যদের অবস্থান প্রসঙ্গে তিনি আরও লেখেন, ‘সুতরাং সংসদে আরও যারা বিএনপির এমপি আছে, তারাও যদি জনাব সালাউদ্দিন আহমদের মতো বলা শুরু করে, তবে বিরোধীদলের এমপিরা বলা শুরু করবে, ছেড়ে দে মা কেঁদে বাঁচি, আমরা আর খেলবো না!’
স্বরাষ্ট্রমন্ত্রীকে বিরোধী সংসদ সদস্যদের সঙ্গে বেশি যুক্তিতর্কে না জড়ানোর পরামর্শ দিয়ে রাশেদ খাঁন লেখেন, ‘এদেরকে আর বেশি যুক্তিতর্ক দিয়ে ধরিয়েন না, মাঝেমধ্যে অযৌক্তিক কথা হলেও বলতে থাকুক। শুনতে ভালো লাগবে না, তারপরেও তাদের বলতে দিতে হবে। বলতে বলতেই তারা শিখবে।’
পোস্টের শেষাংশে তিনি বলেন, ‘তারা তো এখনো আপনার ছাত্র হওয়ার যোগ্যতাই অর্জন করতে পারে নি যে, আপনার সঙ্গে হাল্কা যুক্তি দিতে তর্ক করতে পারবে!’
/অ