দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জামায়াতে ইসলামী মানুষকে জান্নাতে যাওয়ার পথ দেখানোর কথা বললেও দলটির সেই পথ নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী রাশেদ খাঁন। তিনি জামায়াতের রাজনৈতিক কর্মকাণ্ড ও বিভিন্ন অবস্থানের সমালোচনা করে বলেছেন, মিথ্যা ও ধোঁকাবাজির মাধ্যমে দলটি মানুষকে যে জান্নাতের পথ দেখাতে চায়, সেটি ‘দাজ্জালের জান্নাত’।
বুধবার (২১ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এসব মন্তব্য করেন রাশেদ খাঁন।
স্ট্যাটাসে তিনি লেখেন, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত মানুষকে জান্নাতে যাওয়ার পথ দেখিয়ে দেয়। এ প্রসঙ্গে হাদিসের উল্লেখ করে রাশেদ খাঁন প্রশ্ন তোলেন, জামায়াত মানুষকে কোন জান্নাতের পথ দেখাতে চায়।
এরপর জামায়াতের রাজনৈতিক অবস্থান ও কর্মকাণ্ড নিয়ে একাধিক প্রশ্ন তোলেন তিনি। বিদেশিদের সঙ্গে বৈঠক, ক্ষমতায় গেলে শরিয়াহ আইন প্রতিষ্ঠার বিষয়ে দলটির অবস্থান, গাজী নজরুল ইসলাম, শহীদ আবরার ফাহাদের হত্যা মামলায় অভিযুক্তদের পক্ষে আইনজীবী হওয়া এবং রোজা ও পূজাকে ‘মুদ্রার এপিঠ-ওপিঠ’ বলার প্রসঙ্গ তুলে দলটির সমালোচনা করেন তিনি।
স্ট্যাটাসে রাশেদ খাঁন আরও প্রশ্ন তোলেন, আগে হিন্দুদের নৌকার সঙ্গে যুক্ত করা হলেও এবার তাদের দাঁড়িপাল্লার সঙ্গে যুক্ত করার কথা বলা হচ্ছে কি না। একই সঙ্গে কৃষ্ণ নন্দীকে মনোনয়ন দেওয়া এবং জান্নাতের টিকিট বিতরণের বক্তব্য নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গেও জামায়াতের সমালোচনা করেন রাশেদ খাঁন। তাঁর অভিযোগ, গণঅভ্যুত্থানের এক মাসের মাথায় আওয়ামী লীগের বিচার দাবি না করে সাধারণ ক্ষমা ঘোষণার মাধ্যমে জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করা হয়েছিল।
স্ট্যাটাসের শেষাংশে রাশেদ খাঁন লেখেন, ‘মিথ্যা ও ধোঁকাবাজির মাধ্যমে জামায়াত মানুষকে যে জান্নাতের পথ দেখাতে চায়, সেটা তো দাজ্জালের জান্নাত!’
এমএম/