দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুষ্টিয়ার দৌলতপুরে দীর্ঘ ছয় মাস ধরে হার্টের সমস্যায় ভুগছেন পান্না বেগম। পরিবারের আর্থিক সীমাবদ্ধতার কারণে তার অপারেশন থেমে ছিল। বিষয়টি সম্প্রতি দেশ টিভিতে সংবাদ হিসেবে প্রচারিত হওয়ার পর দ্রুত পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন।
আজ নিজেই কুষ্টিয়া জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন এসে পান্না বেগমের বাড়িতে গিয়ে তার চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেন। সঙ্গে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য গুহ, সহকারী কমিশনার ভূমি প্রদীপ কুমার দাস এবং প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল সরকার। এছাড়া উপস্থিত ছিলেন দৌলতপুর প্রেসক্লাবের সভাপতি আবদুল আলিম সাচ্চু। স্থানীয় সাংবাদিকরাও এসময় ছিলেন উপস্থিত।
জেলা প্রশাসক জানিয়েছেন, সরকারি উদ্যোগের মাধ্যমে পান্না বেগমের প্রয়োজনীয় চিকিৎসা দ্রুত শুরু করা হবে। স্থানীয় সমাজসেবী ও বিত্তবানদের সহযোগিতা পেলে চিকিৎসা আরও ত্বরান্বিত করা সম্ভব হবে।
স্থানীয়রা এই পদক্ষেপকে মানবিক উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন। তারা জানিয়েছেন, সরকারি উদ্যোগের সঙ্গে সমাজের সহায়তা মিলিয়ে পান্না বেগমের জীবন দ্রুত স্বাভাবিকভাবে ফিরে আসবে বলে আশা করা যাচ্ছে।
আজকের এই পদক্ষেপ অসহায় পরিবারের জন্য নতুন আশার বার্তা নিয়ে এসেছে।
এমএস/