দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢালিউডের জনপ্রিয় ও অলোচিত অভিনেত্রী পরীমণি। স্যোশাল মিডিয়ায় বেশ সরব এই নায়িকা। প্রায়ই বিভিন্ন সময় তিনি আলোচনায় আসেন। এবার তাকে গুলি করার হুমকি দেন মোবাইলে একজন।
রোববার (৮ ফেব্রুয়ারি) রীতিমতো অভিনেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন একটি অপরিচিত নাম্বারের কল রেকর্ড। ফোনের ওপাশে থাকা ব্যক্তি অকথ্য ভাষায় পরীমণিকে গালিগালাজ করেন এবং গুলি করে হত্যার হুমকি দেয়।
এর আগেও পরীমণি অভিযোগ করেছিলেন, তাকে অনেক অপরিচিত নাম্বার থেকে মাঝে মাঝেই ফোনকল দিয়ে বিরক্ত করা হয়।
এদিকে বাদানুবাদের এক পর্যায়ে পরীমণিও ক্ষিপ্ত হন এবং সমুচিত জবাব দেন। পরী বলেন, “ঠিক আছে। গুলিটা করতে হলে তো দেশে আসতে হবে। দেশে আসেন, সামনে এসে গুলি করেন।” স্যোশাল মিডিয়ায় প্রকাশ করা সেই কলরেকর্ড ইতোমধ্যেই ভাইরাল হয়েছে।
আরএ