দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা-৮ আসনের এমপি প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি তার নির্বাচনি তহবিলের সর্বশেষ আপডেট প্রকাশ করেছেন। তিনি জানান, ৭ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত বিভিন্ন মাধ্যমে মোট ১৫ লাখ ৪০ হাজার ৪১২ টাকা অনুদান পেয়েছেন।
রোববার (৩০ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে নির্বাচনি তহবিলের বিস্তারিত হিসেবে তিনি উল্লেখ করেন।
ওসমান হাদি জানান, ব্যাংকে জমা পড়েছে ১৩,৩১,৫৫৭ টাকা, বিকাশের মাধ্যমে ১,৯৮,৯৮৯ টাকা, নগদে ৬,০২৮ টাকা এবং রকেটে ৩,৮৩৮ টাকা। সব মিলিয়ে অনুদানের মোট পরিমাণ দাঁড়িয়েছে ১৫,৪০,৪১২ টাকা।
তিনি আরও বলেন, নির্বাচন শেষে ডোনারদের গোপনীয়তা রক্ষা করে সকল অনুদানের ব্যাংক স্টেটমেন্টসহ পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ করা হবে। এখনো যারা তার ক্যাম্পেইনে সহযোগিতা করতে চান, তারা নির্দিষ্ট অ্যাকাউন্টে অনুদান পাঠাতে পারবেন।
তার নির্বাচনি প্রচারণায় জনগণের অংশগ্রহণ ও স্বচ্ছতার বার্তা তুলে ধরে তিনি সবাইকে পাশে থাকার আহ্বান জানিয়েছেন।
আরএ