দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেনকে রবিবার (২২ মার্চ) পশ্চিমবঙ্গের বিধাননগর বিশেষ আদালতে হাজির করা হয়েছে। সময় ছিল বেলা ১২টা।
এর আগে, এই মাসের ৭ তারিখ রাতে বাংলাদেশ সীমান্তবর্তী বনগাঁ এলাকায় অভিযান চালিয়ে ফয়সাল ও আলমগীরকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ পুলিশ। এরপর তাদের ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করে পশ্চিমবঙ্গের একটি আদালত।
এদিকে, মেঘালয় সীমান্ত দিয়ে দুই আসামিকে ভারতে অনুপ্রবেশে সহায়তা করার অভিযোগে গত ১৩ মার্চ ফিলিপ সাংমা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ)। তাকে আদালত ৭ দিনের রিমান্ডে পাঠায়। রিমান্ড শেষ হওয়ার পর শনিবার (২১ মার্চ) ফিলিপকে আদালতে হাজির করা হয়।
এমএস/