• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্য: মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক
  ০৪ জুন ২০২৬, ১৯:৪৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ফাইল ছবি
ফাইল ছবি

ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক একটি মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। বাংলাদেশের শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে তার বিরুদ্ধে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় রাষ্ট্রদ্রোহের লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের আইনজীবী রিংকু চট্টোপাধ্যায় সিং বাদী হয়ে গতকাল (বুধবার, ৩ জুন) এই অভিযোগ দায়ের করেন। তার দাবি, মমতার এই মন্তব্য দেশের সাংবিধানিক কাঠামোর অবমাননাকর এবং ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সংকট তৈরির এক পরিকল্পিত অপপ্রয়াস।

অভিযোগপত্র সূত্রে জানা গেছে, গত ২ জুন কলকাতার রানি রাসমণি স্মারকের এক রাজনৈতিক সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বাংলাদেশের রাজনীতিক ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে ভারত সরকার এবং খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জড়িত আছেন।

অভিযোগকারী আইনজীবী রিংকু চট্টোপাধ্যায় সিং বলেন, ‘কোনো দেশের সরকারের বিরুদ্ধে প্রতিবেশি দেশের মাটিতে হওয়া হত্যাকাণ্ডে সরাসরি যোগসাজশের এই অভিযোগ আন্তর্জাতিক স্তরে ভারতের সম্মান ক্ষুণ্ণ করেছে। এই বক্তব্যের ফলে দুই সার্বভৌম রাষ্ট্রের মধ্যে চরম শত্রুতা, অবিশ্বাস এবং অস্থিরতা সৃষ্টির আশঙ্কা রয়েছে।’

লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, মমতার এই ধরনের প্ররোচনামূলক মন্তব্য প্রতিবেশি বাংলাদেশে বসবাসরত হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষাকে চরম সংকটের মুখে ঠেলে দিতে পারে, যা জাতীয় স্বার্থ ও জননিরাপত্তার ক্ষেত্রে গুরুতর হুমকিস্বরূপ।

আইনজীবীর অভিযোগ, কলকাতার ওয়াই চ্যানেলে বিক্ষোভের সময়ও মমতা বন্দ্যোপাধ্যায় এমন কিছু মন্তব্য করেছেন, যা ভারতের নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে। সাবেক মুখ্যমন্ত্রী হিসেবে সাংবিধানিক শপথে আবদ্ধ থাকলেও তার এই আচরণ দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্বের বিরোধী এবং এটি সাম্প্রদায়িক হিংসা ও জনবিক্ষোভ ছড়ানোর উসকানি হিসেবে কাজ করছে।

আরও পড়ুন

ফের সাংবাদিকের ওপর চড়াও হলেন ডোনাল্ড ট্রাম্প

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

যুদ্ধবিরতিতে সম্মত লেবানন-ইসরায়েল

এর পরিপ্রেক্ষিতে, ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর ১৫২, ১৫৩, ১৫৩এ, ১৯১, ১৯২, ১৯৬, ৩৫১, ৩৫২ ও ৩৫৩ ধারায় মামলা দায়েরের আবেদন জানানো হয়েছে।

অভিযোগকারী রিঙ্কু চট্টোপাধ্যায় সিং জানিয়েছেন, আগামী ৮ জুন হাইকোর্ট খুললেই সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তার দাবি জানিয়ে তিনি আদালতে মামলা করবেন। তিনি অবিলম্বে এই ঘটনার একটি নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছেন।

কেএম

  • হাদি
  • মমতা
  • হত্যা
  • রাষ্ট্রদ্রোহ
এ সম্পর্কিত আরও খবর
শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন
শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন
রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
অ্যাটর্নি জেনারেলের সঙ্গে মেঘের সাক্ষাৎ
অ্যাটর্নি জেনারেলের সঙ্গে মেঘের সাক্ষাৎ
পাওনা টাকা নিয়ে বিরোধে যুবক নিহত, মা-ছেলে আটক
পাওনা টাকা নিয়ে বিরোধে যুবক নিহত, মা-ছেলে আটক
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।