দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে আসার আহ্বান জানিয়েছেন ইসলামি স্কলার ড. মিজানুর রহমান আজহারী।
শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ কথা লেখেন।
আজহারী পোস্টে লেখেন, ‘বরিশাল বিভাগের বন্ধুরা, ইনশাআল্লাহ আগামীকাল (শনিবার ২৫ জানুয়ারি) থাকছি— পটুয়াখালীর কেন্দ্রীয় শহীদ মিনার ময়দানে, পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিলে। আসুন, দেখা হবে, কথা হবে।’
এর আগে শেখ হাসিনার রোষানলে পড়ে দেশের বাইরে চলে যান। পরে অক্টোবরে দেশে আসেন। তিনি দেশে এসে কয়েকটি মাহফিলে যোগ দেন। সবগুলো মাহফিলেই লাখ লাখ মানুষের সমাগম ঘটে।
আরএ