• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • বরিশাল
  • ঝালকাঠি

ডাকবাংলোয় ওসির বসবাস, বিদেশি ধর্মীয় মেহমানদের আবাসন সংকট

ঝালকাঠি প্রতিনিধি
  ০৯ মে ২০২৬, ১৯:৩১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঝালকাঠির রাজাপুর উপজেলায় জেলা পরিষদের ডাকবাংলোতে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজন বিশ্বাসের আবাসিকভাবে বসবাসকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, সরকারি এই বিশ্রামাগারটি দীর্ঘদিন ধরে দেশি-বিদেশি অতিথি ও ধর্মীয় মেহমানদের আবাসনের জন্য ব্যবহৃত হলেও বর্তমানে ওসির দখলে থাকায় সাধারণ মানুষ সেটি ব্যবহার করতে পারছেন না।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৮ এপ্রিল রাজাপুর থানায় যোগদান করেন ওসি সুজন বিশ্বাস। যোগদানের পর থানার ভেতরের সরকারি বাসভবনে না উঠে তিনি জেলা পরিষদের ডাকবাংলোর একটি কক্ষে বসবাস শুরু করেন। এ সময় ডাকবাংলোর প্রধান ফটকে তালা লাগিয়ে রাখা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। এতে সাধারণ মানুষের প্রবেশাধিকার সীমিত হয়ে পড়েছে।

এদিকে শুক্রবার (৮ মে) ভারতের জৌনপুর থেকে ধর্মীয় প্রচারণার উদ্দেশ্যে রাজাপুরে আসেন তিনজন প্রখ্যাত আলেম। স্থানীয়দের দাবি, যুগ যুগ ধরে এসব বিদেশি ধর্মীয় মেহমান সরকারি নির্ধারিত ভাড়া পরিশোধ করে এই ডাকবাংলোতেই অবস্থান করে আসছেন। কিন্তু এবার ওসির অবস্থানের কারণে তাদের জন্য সেখানে আবাসনের ব্যবস্থা করা সম্ভব হয়নি। একাধিক ধর্মপ্রাণ মুসল্লি ক্ষোভ প্রকাশ করে বলেন, “প্রতি বছরই ভারতের জৌনপুরের আলেমরা ঝালকাঠি এলাকায় আসেন এবং সর্বোচ্চ দুই দিন এই ডাকবাংলোতে থাকেন।

কিন্তু এবার ওসি সাহেব সেখানে বসবাস করায় তাদের থাকার ব্যবস্থা করা যাচ্ছে না। এটি অত্যন্ত দুঃখজনক ও বিব্রতকর।” ডাকবাংলোর কেয়ারটেকার মো. মানিক তালুকদার বলেন, “ভবনটি কিছুদিন ফাঁকা ছিল।

আরও পড়ুন

দিনাজপুরে ধর্ষণের শিকার হয়ে ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বা

কৃষকের উন্নতি হলে দেশের উন্নতি হবে-কৃষি মন্ত্রী

পিরোজপুরে আগুনে ১৪ দোকান পুড়ে ছাই

পরে ওসি সাহেব সেখানে উঠেছেন। বর্তমানে তিনি প্রধান কেচিগেটে তালা দিয়ে রাখেন।” তবে বিষয়টিকে সাময়িক ব্যবস্থা বলে উল্লেখ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরী। তিনি বলেন, “ডাকবাংলোটি জেলা পরিষদের অধীনে পরিচালিত হলেও উপজেলা প্রশাসন তদারকি করে থাকে। থানার ভেতরে ওসির বাসভবনে কিছু সংস্কার কাজ চলছে।

কাজ শেষ হলে তিনি সেখানেই চলে যাবেন।” অভিযোগের বিষয়ে রাজাপুর থানার ওসি সুজন বিশ্বাস বলেন, “থানার ভেতরে ওসিদের থাকার মতো মানসম্মত আবাসিক ভবন নেই। আগের ওসিরা একটি ব্যারাকে থাকতেন, যা এখন পরিত্যক্ত ও বসবাসের অনুপযোগী। তাই বাধ্য হয়েই আমি ডাকবাংলোতে উঠেছি।”

-এমএম

  • ডাকবাংলোয় ওসির বসবাস
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।