দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই খোঁজ নেই মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজের।
রোববার (১৩ অক্টোবর) বিকেলে হঠাৎ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি গানের ভিডিও নিয়ে হাজির হন আত্মগোপনে থাকা এই শিল্পী।
এতে মমতাজ, ‘আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে? আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি পরাণ বান্ধিবি কেমনে?’ গানটি পরিবেশন করেন।
আর গানটি প্রকাশের সঙ্গে সঙ্গে কমেন্ট বক্সে নেটিজেনরা ঝাঁপিয়ে পড়েন। বেশিরভাগ মন্তব্যই নেতিবাচক। কেউ জানতে চেয়েছেন, কোথায় আছেন আপনি? দেশেই আত্মগোপনে আছেন নাকি বিদেশে? তবে দু-একজন ইতিবাচক মন্তব্যও করেছেন।
তবে ভিডিওটি মমতাজ কোথায় ধারণ করেছেন, সে বিষয়ে কিছু জানাননি তিনি।
উল্লেখ্য, ২০০৮ সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে সদস্য মনোনীত হন মমতাজ। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মানিকগঞ্জ-২ আসন থেকে নির্বাচিত হন। তবে ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি একই আসনে হেরে যান।
অ