দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের আগেই ব্যাংককে পাড়ি জমিয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এদিকে দেশের মাটিতেই আত্মগোপনে রয়েছেন মানিকগঞ্জের আরও দুই সংসদ সদস্য। এলাকায় দেখা যায়নি সদ্য সাবেক মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সালাউদ্দিন মাহমুদ জাহিদ ও মানিকগঞ্জ-২ আসনের দেওয়ান জাহিদ আহমেদ টুলুকে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশত্যাগ করেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। এরপর থেকে এলাকায় দেখা যায়নি সংসদ সদস্যদের । জানা গেছে ১৪ জুলাই বারিধারা প্রেসিডেন্ট পার্ক রোডের বাসা থেকে থাই এয়ারওয়েজে একটি ফ্লাইটে ব্যাংককে পালিয়ে যান মানিকগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
অন্যদিকে ৪ আগস্ট পর্যন্ত রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় ছাত্র আন্দোলনের বিপক্ষে মাঠে অবস্থান নিয়েছিলেন মানিকগঞ্জ-১ আসনের সদ্য সাবেক সংসদ-সদস্য সালাউদ্দিন মাহমুদ জাহিদ। এরপর এই হেভিওয়েট সংসদ-সদস্যরা চলে যান আত্মগোপনে। অপরদিকে সরকার পতনের দিন দুপুর পর্যন্ত নিজ এলাকায় ছিলেন দেওয়ান জাহিদ আহমেদ টুলু । এরপর এই সংসদ-সদস্য আত্ম গোপনে চলে যান রাজধানীতে।
এফএইচ