দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সাবওয়েতে এক ব্যক্তি অন্য একজনের কাঁধের ওপর ঘুমানোয় তাকে মেরে রীতিমতো অজ্ঞান করে দেওয়া হয়েছে। সেই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
এতে দেখা যাচ্ছে, কনুই দিয়ে পাশের যাত্রীকে বেশ জোরে আঘাত করেছেন ওই ব্যক্তি।
ভিডিওতে দেখা যায়, বিরক্ত ওই ব্যক্তি তার মুখোমুখি বসা কারও সঙ্গে তর্ক করছেন। এরপর যে যাত্রী তার কাঁধের ওপর ঘুমিয়েছিলেন— তিনি তখন কিছু একটা বলেন। তখন ওই ব্যক্তি ক্ষিপ্ত হয়ে তাকে বলেন, আমি তোমার ভাষায় কথা বলি এবং আমি জানি তুমি কে। অন্য কোথাও গিয়ে ঘুমাও, চুপ করো। এমনটি বলার পর ঘুম ঘুম চোখে ওই যাত্রী তাকে কানে কানে কিছু একটা বলার চেষ্টা করেন। এরপরই তিনি তার কনুই দিয়ে ওই যাত্রীর মুখে তিনবার আঘাত করেন। এতে তিনি কিছু সময়ের জন্য জ্ঞান হারান।
ওই যাত্রীকে আঘাত করার পরই সামনে বসা তার বন্ধু আঘাতকারী ব্যক্তিকে মারধর শুরু করেন। এরপর কিছুক্ষণ তাদের মধ্যে হাতাহাতি চলে।
সাবওয়ে ট্রেনটি স্টেশনে চলে আসলে হামলার শিকার ব্যক্তি নেমে যান। তবে তারা পুলিশের কাছে কোনো অভিযোগ করেননি।
New York man elbows another passenger on the subway #subwaycreatures #nyc #frailego pic.twitter.com/N6KX6ltBIz
— Rama (@EyesWitness00) August 24, 2023জেডএ