দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা বছরজুড়ে ব্যস্ত থাকেন নানা চরিত্রে অভিনয় নিয়ে। চলতি বছর প্রধান নায়িকা চরিত্রে টলিউডের ছবিতে অভিষেক ঘটেছে তার। এবার পালা দেশীয় ছবিতে নিজের অভিনয় জাদু দেখানোর।
সে বিষয়েই সুখবরই দিলেন এ অভিনেত্রী।
সম্প্রতি সেন্সর ছাড়পত্র পেয়েছে মিথিলা অভিনীত সরকারি অনুদানের সিনেমা ‘জলে জ্বলে তারা’। অরুণ চৌধুরী পরিচালিত এই সিনেমায় নদী ও নারীর এক অন্যরকম গল্প দেখা যাবে। এতে ‘তারা’ চরিত্রে অভিনয় করেছেন মিথিলা।
ফেসবুকে এই সিনেমার সনদপত্র পোস্ট করে ক্যাপশনে তিনি লেখেন, অবশেষে অপেক্ষার দিন শেষ হলো। সেন্সর পেল অরুণ চৌধুরী পরিচালিত অনুদানের সিনেমা জলে জ্বলে তারা। তারা চরিত্রটি আমার হৃদয়ের খুব কাছের একটি চরিত্র। বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডকে অজস্র ধন্যবাদ। খুব তাড়াতাড়ি রিলিজের তারিখ ঘোষণা করা হবে। ছবির সব শিল্পী কলাকুশলীদের প্রতি ধন্যবাদ আর কৃতজ্ঞতা। দর্শকের ভালোবাসার অপেক্ষায় জলে জ্বলে তারা।
ইফফাত আরেফিন তন্বীর গল্পে এই ছবিতে মিথিলার বিপরীতে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ এফএস নাঈম।
তিনি বলেন, এখনই কিছু বলব না। টিজার এলে দর্শক এমনিতেই বুঝবেন এই ছবির জন্য আমি ব্যক্তিগতভাবে কী ধরনের প্রস্তুতি নিয়েছি।
১৬ দিনের শুটিংয়ে নির্মিত হয়েছে জলে জ্বলে তারা। এতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন- ফজলুর রহমান বাবু, আজাদ আবুল কালাম, মুনিরা আখতার মিঠু, মোস্তাফিজুর নূর ইমরান প্রমুখ। চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন রায়হান খান।
জেডএ