দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কিসি কা ভাই কিসি কি জান সিনেমা দিয়ে তেমন সাড়া জাগাতে পারেননি বলিউড ভাইজান খ্যাত তারকা সালমান খান। বলা যায়, প্রত্যাশা পূরণ হয়নি ভক্তদের। সারা বিশ্ব থেকে সিনেমাটির আয় সালমানের অন্য সিনেমা থেকে অনেক কম। মাত্র দু’শ কোটি টাকা আয় করেছে সিনেমাটি।
সেই সিনেমা দীর্ঘ পাঁচ মাস পর এবার মুক্তি পাচ্ছে বাংলাদেশের প্রেক্ষাগৃহে।
সিনেমাটি নিয়ে বেশ কয়েক দিন ধরেই দর্শকের আগ্রহ রয়েছে। কারণ, বড় পর্দায় সালমানকে দেখার সুযোগ। এ খবর পৌঁছেছে সালমানের কানেও। সেই জন্য আজ শুক্রবার (২৫ আগস্ট) সিনেমা মুক্তির দিনে বাংলাদেশের দর্শকের জন্য শুভেচ্ছাবার্তা দিলেন সালমান।
আজ স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার, লায়ন সিনেমাসসহ দেশের প্রায় ৩০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। প্রতিদিন শতাধিক শো চলবে।

সিনেমাটি নিয়ে বাংলাদেশি ভক্তদের উদ্দেশে ফেসবুক স্ট্যাটাসে সালমান লিখেছেন, কিসিকা ভাই কিসি কি জান সিনেমাটি আজ বাংলাদেশে মুক্তি পাচ্ছে। দর্শকেরা প্রস্তুত হয়ে যান পুরোপুরি অ্যাকশন–নির্ভর এই সিনেমা দেখার জন্য। সিনেমায় একই সঙ্গে রয়েছে নানা রকম মজার বিনোদন।
বাংলাদেশের অনেক দর্শকও সেখানে মন্তব্য করে সিনেমাটি দেখার আগ্রহ প্রকাশ করেছেন। বাংলাদেশ সময় শুক্রবার বেলা সাড়ে ১১টায় দেওয়া এই বার্তায় সালমান ট্যাগ করেছেন ছবিটির অভিনেত্রী পূজা হেগড়ে, পরিচালক–প্রযোজকসহ প্রযোজনা ও পরিবেশনা সংস্থাগুলোকে।
সালমানের কিসি কা ভাই কিসি কি জান সিনেমায় বলিউড ছাড়াও অভিনয় করেছেন সাউথের একঝাঁক তারকা।
জেডএ