দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাকিব আল হাসান বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাত ১১টা ২৯ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রহস্যময় এক পোস্ট দিয়েছেন। বিশ্বসেরা অলরাউন্ডারের সেই পোস্টের কারণে ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
ক্রিকেটকে কি তবে বিদায় বলছেন সাকিব? এমন প্রশ্নে চারপাশ যেন তোলপাড় হয়ে গেছে। হবেই বা না কেন? সাকিবের পোস্ট যে সেই ইঙ্গিতই দিয়েছে।
পোস্টে সাকিব আল হাসান লিখেছেন— ‘আমি আর খেলব না। খেলবে কে জানাচ্ছি…।’ হঠাৎ কী কারণে এমন স্ট্যাটাস দিয়েছেন সাকিব তা সে সময় পরিষ্কার করেননি। তবে শুক্রবার (২৫ আগস্ট) আরেকটি ফেসবুক পোস্ট দিয়ে সব পরিষ্কার করেছেন তিনি।
নতুন পোস্টে সাকিব জানান- তার আগের পোস্টটি মূলত ছিল নগদের বিজ্ঞাপনের একটি অংশ।
আজকের সেই পোস্টে একটি ভিডিওবার্তা দিয়ে সাকিব লেখেন— আমি খেলব না। খেলবে এবার বাংলাদেশ। কারণ নগদ নিয়ে এসেছে এমন এক খেলা, যা আগে কখনো হয়নি। নগদে মোবাইল রিচার্জে থাকছে সপ্তাহে সপ্তাহে গাড়ি! সঙ্গে বিশ্বকাপের টিকিটসহ হাজার হাজার পুরস্কার। এখন খেলবে তো বাংলাদেশ! #খেলা হবে নগদে#
ভক্তদের মধ্যে ছড়িয়ে পড়া আতঙ্কের অবশেষে অবসান ঘটেছে। বৃহস্পতিবার রাতে তৈরি হওয়া ভ্রান্ত ধারণা আজ দূর করেছেন এই ক্রিকেটার।
জেডএ