দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আলোচিত টিভি উপস্থাপক দীপ্তি চৌধুরীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন স্বামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুশতাক ইবনে আয়ূব।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ২টা ২৬ মিনিটে নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক।
ড. মুশতাক ইবনে আয়ূব লিখেছেন, ‘একজন মানুষ যতখানি বিবেকী, সত্যান্বেষী, সাহসী এবং অটল হতে পারে, তার পুরোটাই আমি এই মানুষটার ভেতর দেখেছি। বেশিরভাগ মানুষ সঠিক সময়ে সঠিক অবস্থান নিতে পারেন না, পারিপার্শ্বিকতা বিবেচনা করে একটা কমফোর্টেবল এরিয়ায় বিরাজ করেন। ও তা করে না। পরিষ্কারভাবে সে সঠিক অবস্থান নিতে পারে, বলতে পারে এবং নিজের অবস্থানে অবিচল থাকতে পারে।
এত অল্প বয়সেই ও নিজেকে স্বাবলম্বী করেছে! পরিবার এবং প্রিয়জনদের পাশে দাঁড়াতে পেরেছে। আর সেটা করেছে নিজের ব্যক্তিত্ব, স্বকীয়তা এবং মর্যাদা বজায় রেখে।
দেশের যে কোনো দুর্যোগে ছুটে গিয়েছে। বন্যায় বা অন্য ক্রান্তিকালে মানুষের সহযোগিতায় সাধ্যমতো চেষ্টা করেছে। বয়সের গণ্ডি পেরিয়ে এসব কাজে ও অর্জনে এগিয়ে আছে বহুযোজন। এতটাই যে, সামনের বহু প্রজন্মের মানুষকে সে সক্ষমতা ও অর্জনে ধরে ফেলেছে। আমি মূলত সময়ের চেয়ে এগিয়ে যাওয়ার সেই যাত্রায় ওর সহযাত্রী হতে পেরেছি। জন্মদিনের প্রথম প্রহরে ওর পাশে থাকতে পারাটা আমার জন্য স্বর্ণালি মুহূর্ত।
আল্লাহ যেদিন চাইবেন- এই মানুষটির অকপটতা ও সৎ জীবনযাপনের আমি এক অবিচল সাক্ষী হবো। শুভ জন্মদিন, প্রিয়তম জীবনসঙ্গিনী।’
কে