• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • ধর্ম

ঈদুল আজহার নামাজ আদায়ে যা জানা জরুরি

দেশ টিভি ডেস্ক
  ২৭ মে ২০২৬, ২০:৫৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ফাইল ছবি
ফাইল ছবি

মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা। জিলহজ মাসের ১০ তারিখ ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে শুরু হয় এই উৎসবের আনুষ্ঠানিকতা। ইসলামী বিধান অনুযায়ী, প্রাপ্তবয়স্ক ও সুস্থ মুসলমানদের ওপর ঈদুল আজহার দুই রাকাত নামাজ ওয়াজিব।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

ইসলামী শরিয়তে ঈদের নামাজ জামাতের সঙ্গে আদায়ের নির্দেশনা রয়েছে। খোলা মাঠ বা ঈদগাহে নামাজ আদায় উত্তম হলেও মসজিদেও তা পড়া যায়। তবে জামাত ছাড়া ঈদের নামাজ আদায় করা যাবে না।

ঈদের নামাজে আজান ও ইকামতের প্রয়োজন হয় না। জুমার নামাজের মতো এ নামাজেও উচ্চস্বরে কোরআন তেলাওয়াত করা হয়। নামাজ শেষে খুতবা প্রদান করা হয়, যা মুসল্লিদের মনোযোগ দিয়ে শোনার তাগিদ দেওয়া হয়েছে।

ঈদের নামাজের নিয়ত

ইসলামী বিধান অনুযায়ী, নিয়ত মূলত মনের ইচ্ছার নাম। নামাজে দাঁড়ানোর সময় মুসল্লির মনে থাকবে যে তিনি ঈদুল আজহার দুই রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত ছয় তাকবিরসহ আদায় করছেন।

বাংলায় এভাবে নিয়ত করা যায়, আমি কেবলামুখী হয়ে ঈদুল আজহার দুই রাকাত ওয়াজিব নামাজ ছয় তাকবিরের সঙ্গে আদায়ের নিয়ত করছি।

যারা আরবিতে নিয়ত করতে চান, তারাও তা করতে পারবেন। তবে আরবিতে নিয়ত করা বাধ্যতামূলক নয়।

যেভাবে আদায় করবেন ঈদের নামাজ

নামাজ শুরু হবে তাকবিরে তাহরিমা বলে হাত বাঁধার মাধ্যমে। এরপর সানা পাঠ করতে হবে। সানার পর অতিরিক্ত তিন তাকবির দিতে হবে। প্রথম দুই তাকবিরে হাত উঠিয়ে ছেড়ে দিতে হবে এবং তৃতীয় তাকবিরে হাত বেঁধে নিতে হবে।

এরপর আউজুবিল্লাহ ও বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা এবং অন্য একটি সূরা তেলাওয়াত করতে হবে। পরে রুকু ও সিজদার মাধ্যমে প্রথম রাকাত সম্পন্ন হবে।

দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা ও অন্য একটি সূরা পড়ার পর আবার অতিরিক্ত তিন তাকবির দিতে হবে। এরপর রুকু, সিজদা, তাশাহুদ, দরুদ শরিফ ও দোয়া মাসুরা পড়ে সালাম ফেরানোর মাধ্যমে নামাজ শেষ হবে।

ঈদগাহে যাওয়ার সময় তাকবির পাঠ

ঈদুল আজহার নামাজের জন্য ঈদগাহে যাওয়ার সময় উচ্চস্বরে তাকবির পাঠ করা মুস্তাহাব বলে উল্লেখ করেছেন ইসলামি চিন্তাবিদরা। নামাজ শুরুর আগ পর্যন্ত তাকবির পাঠ অব্যাহত রাখা সওয়াবের কাজ হিসেবে বিবেচিত হয়।

তাকবিরটি হলো—

আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ।

এর অর্থ, আল্লাহ সবচেয়ে বড়। তিনি ছাড়া কোনো উপাস্য নেই। সকল প্রশংসা তার।

আরও পড়ুন

পশু জবাইয়ের সময় শরিকদের নাম বলা আবশ্যক কি না

খুতবা শোনার গুরুত্ব

হাদিসে এসেছে, মহানবী হজরত মুহাম্মদ (সা.) ঈদের নামাজের পর খুতবা দিতেন। ইসলামী বিধান অনুযায়ী, ঈদের নামাজ শেষে ইমাম খুতবা প্রদান করবেন এবং মুসল্লিদের তা মনোযোগ দিয়ে শোনা নৈতিক দায়িত্ব।

জে আই

  • ঈদুল আজহার নামাজ
এ সম্পর্কিত আরও খবর
দিনাজপুরের ৬ উপজেলায় আগাম ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত
দিনাজপুরের ৬ উপজেলায় আগাম ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।