দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুর জেলার ছয়টি উপজেলায় ঈদুল আজহার নামাজ আদায় করেছেন মুসল্লিদের একটি অংশ।
বুধবার (২৭ মে) সকালে জেলার বিভিন্ন এলাকায় পৃথকভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
দিনাজপুর শহরের চারুবাবুর মোড় এলাকার একটি পার্টি সেন্টারে সকাল ৮টায় অনুষ্ঠিত প্রধান জামাতে পুরুষ, নারী ও শিশুসহ প্রায় তিন শতাধিক মুসল্লি অংশ নেন। জামাতে ইমামতি করেন ফুলবাড়ী হলি কুরআন মাদরাসার পরিচালক মাওলানা মো. আব্দুর রাজ্জাক।
এছাড়া চিরিরবন্দর উপজেলার সাইতারা ইউনিয়নের রাবার ড্যাম ও ফতেহজংপুর গ্রাম, কাহারোল উপজেলার জয়নন্দ গ্রাম ও ১৩ মাইল এলাকা, বিরল উপজেলার পশ্চিম বনগাঁ জামে মসজিদ, বোচাগঞ্জ উপজেলা এবং বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের আয়ড়া ও খয়েরবাড়ি দাখিল মাদরাসা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
আয়োজকদের দাবি, জেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত এসব জামাতে অন্তত ২৫টি গ্রামের কয়েকশ’ মানুষ অংশগ্রহণ করেন।
খুতবায় একই দিনে ঈদ ও কোরবানি পালনের গুরুত্ব তুলে ধরে মুসলিম উম্মাহর ঐক্য, ভ্রাতৃত্ববোধ এবং কুরআন-সুন্নাহর আলোকে জীবন পরিচালনার আহ্বান জানানো হয়।
ঈদের জামাতে অংশ নেওয়া কয়েকজন মুসল্লি জানান, শুরুতে আগাম ঈদ উদযাপন নিয়ে তাদের দ্বিধা থাকলেও পরে কুরআন-হাদিস অধ্যয়ন করে তারা এ পদ্ধতি অনুসরণ শুরু করেন। তাদের মধ্যে অনেকে প্রায় এক দশক ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজ আদায় করে আসছেন।
স্থানীয় সূত্র জানায়, দিনাজপুরে ২০০৭ সাল থেকে মুসল্লিদের একটি অংশ সৌদি আরবের সঙ্গে মিল রেখে দুই ঈদের নামাজ আদায় করে আসছেন।
জে আই