দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মনের সাহস বা আত্মবিশ্বাস বাড়াতে হলে ‘তাওয়াক্কুল’ বা আল্লাহর ওপর ভরসা বাড়াতে হবে। কেননা যাবতীয় কাজ আল্লাহর ওপর ভরসা ও তার সাহায্য ছাড়া অর্জন করা সম্ভব নয়। এই তাওয়াক্কুলের সুফল অনেক। এটি যত শক্তিশালী হবে মনের সাহসও তত বেশি পরিলক্ষিত হবে।
তাওয়াক্কুলের সুফল নিয়ে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘যে আল্লাহর ওপর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট।’ (সুরা তলাক ৩)
বিশিষ্ট সাহাবি হজরত জারির (রা.)-এর মানসিক অক্ষমতায় নবীজি (স.) তার জন্য দোয়া করেন। দোয়ার পর জারির (রা.) বড় একটি কাজে সক্ষমতার পরিচয় দেন।
দোয়াটি হলো উচ্চারণ: ‘আল্লাহুম্মা সাব্বিতনি, ওয়াজআলনি হাদিয়াম মাহদিয়্যা’।
অর্থ: ‘হে আল্লাহ, আপনি আমাকে স্থির রাখুন, এবং আমাকে হেদায়াতপ্রাপ্ত ও হেদায়াতকারী বানিয়ে দিন।’
হজরত জারির (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রসুলুল্লাহ (স.) (তাকে) বলেছেন, তুমি কি জুল-খালাসাহকে ধ্বংস করে আমাকে চিন্তামুক্ত করবে? সেটি ছিল একটি মূর্তি। লোকেরা এর পূজা করত। সেটিকে বলা হতো ইয়েমেনি কাবা।
আমি বললাম, হে আল্লাহর রাসুল, আমি অশ্বপৃষ্ঠে স্থির থাকতে পারি না। তখন তিনি আমার বুকে জোরে একটি থাবা মারলেন এবং দোয়াটি পড়লেন। তখন আমি আমারই গোত্র আহমাসের ৫০জন যোদ্ধাসহ বের হলাম।...তারপর আমি সেই মূর্তিটির কাছে গিয়ে সেটি জ্বালিয়ে ফেললাম।
এরপর আমি নবী (স.)-এর কাছে এসে বললাম, হে আল্লাহর রসুল, আল্লাহর কসম! আমি জুল-খালাসাহকে জ্বালিয়ে পুড়িয়ে পাঁচড়াযুক্ত উটের মতো করে আপনার কাছে এসেছি। তখন তিনি আহমাস গোত্র ও তার যোদ্ধাদের জন্য দোয়া করলেন। (বুখারি ৬৩৩৩)
মনের সাহস বাড়াতে কিছু আমলও রয়েছে। যেমন- আল্লাহর ওপর তাওয়াক্কুল থাকলে সাহস ও আত্মবিশ্বাস বেড়ে যায়। হাসান বসরি (রহ) বলেন, ‘মালিকের ওপর বান্দার তাওয়াক্কুলের অর্থ, আল্লাহই তার নির্ভরতার স্থান—এ কথা সে মনে রাখবে।’ (জামেউল উলুম ওয়াল হিকাম ৪৩৭)।
এস