দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিয়ে ইসলামের এক বিশেষ বিধান। সব মানুষের জীবনে বিয়ে জরুরি। মানুষ একা একা থাকতে পারে না। বিয়ের মাধ্যমে মানুষ নিজের জীবন সঙ্গিনী খুঁজে পায়। প্রশান্তির ছায়া লাভ করে। পবিত্র কোরআনের সুরা নিসা অবতীর্ণ হয়েছে বিয়ে সংক্রান্ত বিধান বিষয়ে।
বিবাহ কঠিন নয়, সহজ করতে হবে—এটা ইসলাম চায়। বিবাহ সহজ করার কথা বলে ইসলাম। বিবাহ যদি কঠিন করা হয়, তাহলে সমাজে ব্যভিচার আর অন্যায় বাড়বে। কিন্তু বিবাহ যদি সহজ করা হয় তাহলে সমাজে ব্যভিচার কমবে শান্তি বৃদ্ধি পাবে।
হজরত সাহল ইবনে সাদ (রাদিআল্লাহু আনহু)-এর বরাতে একটি হাদিসের বর্ণনা আছে।
এক নারী রাসুল (সা.)-এর কাছে এসে বললেন, ‘হে আল্লাহর রাসুল! আমি আমার জীবন আপনার হাতে সমর্পণ করতে এসেছি। নবী (সা.) তার দিকে তাকিয়ে সতর্ক দৃষ্টিতে তার আপাদমস্তক দেখলেন। তারপর মাথা নিচু করে রইলেন। ওই নারী যখন দেখলেন রাসুলুল্লাহ (সা.) কোনো ফয়সালা দিচ্ছেন না, তখন তিনি বসে পড়লেন।
সাহাবিদের মধ্য থেকে একজন দাঁড়িয়ে তখন বললেন, ‘হে আল্লাহর রাসুল, যদি আপনার বিয়ের প্রয়োজন না থাকে, তবে আমার সঙ্গে এই নারীকে বিয়ে দিয়ে দিন। রাসুল (সা.) জিজ্ঞেস করলেন, ‘তোমার কাছে কী আছে? সাহাবিটি উত্তর দিলেন, ‘হে আল্লাহর রাসুল! আমার কাছে কিছুই নেই।
রাসুল (সা.) বললেন, ‘তুমি তোমার পরিবার-পরিজনের কাছে ফিরে গিয়ে দেখ, কিছু পাও কি না।’ সাহাবি চলে গেলেন। ফিরে এসে বললেন, ‘আল্লাহর কসম, আমি কিছুই পাইনি।’
রাসুল (সা.) তখন বললেন, ‘আবার গিয়ে লোহার একটি আংটিও পাও কিনা দ্যাখো।’ সাহাবি আবারও ফিরে গেলেন। এসে বললেন, ‘হে আল্লাহর রাসুল! তা–ও পেলাম না। এই আমার বস্ত্র। শুধু এটাই আছে।’ তার কাছে কোনো চাদরও ছিল না। লোকটি তার অর্ধেক নারীটিকে দিতে চাইলেন।
রাসুল (সা.) বললেন, ‘তোমার বস্ত্র দিয়ে সে কী করবে? তুমি যদি এটি পরো, তাহলে তার কোনো কাজে আসবে না; আর যদি সে পরে, তাহলে তোমার কোনো কাজে আসবে না।’
সাহাবি বেশ কিছুক্ষণ নীরবে বসে থাকলেন। এরপর উঠে দাঁড়িয়ে চলে যেতে আগ্রহী হলেন। নবী (সা.) তখন তাকে ডেকে এনে প্রশ্ন করলেন, ‘তোমার কি কোরআন মুখস্থ আছে?’ তিনি বললেন, ‘অমুক অমুক সুরা আমার মুখস্থ।
রাসুলুল্লাহ (সা.) জিজ্ঞেস করলেন, ‘এগুলো কি তোমার মুখস্থ।তিনি বললেন, ‘হ্যাঁ।’
রাসুলুল্লাহ (সা.) তখন বললেন, ‘যে পরিমাণ কোরআন তোমার মুখস্থ আছে, তার বিনিময়ে তোমার কাছে এই নারীকে আমি বিয়ে দিলাম। (সহীহ : বুখারী ৫১৩৫, মুসলিম ১৪২৫, আবূ দাঊদ ২১১১, নাসায়ী ৩৫৫৯, তিরমিযী ১১১৪, ইবনু মাজাহ ১৮৮৯, আহমাদ ২২৮৫০, ইরওয়া ১৮২৩)
এস