• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • ধর্ম

সৌদির সঙ্গে মিল রেখে বিভিন্ন জেলায় ঈদ উদযাপন

ডেস্ক রিপোর্ট
  ১০ এপ্রিল ২০২৪, ১৫:৩৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি-দেশ টিভি
ছবি-দেশ টিভি

সৌদি আরবসহ মধ্য প্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে আজ বুধবার (১০ এপ্রিল) বিভিন্ন জেলায় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে ঈদুল ফিতর।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বিভিন্ন জেলা থেকে দেশ টিভির প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন

নোয়াখালী: নোয়াখালীর চারটি গ্রামের মানুষ ঈদুল ফিতর উদযাপন করেছেন। বুধবার (১০ এপ্রিল) সকালে দুই উপজেলার ৮টি মসজিদে একযোগে ঈদের জামাতে অংশ নেন এই চার গ্রামের অধিকাংশ বাসিন্দা।

মসজিদগুলো হলো, বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বসন্ত বাগ গ্রামের সিনিয়র মাদ্রাসা জামে মসজিদ, বসন্তবাগ পোদ্দার বাড়ি জামে মসজিদ, বসন্তবাগ গ্রামের নগর বাড়ির দরজা জামে মসজিদ, বসন্তবাগ গ্রামের ভূঁইয়া বাড়ির দরজা জামে মসজিদ, পশ্চিম বসন্তবাগ গ্রামের মুন্সি বাড়ির দরজা জামে মসজিদ, ফাজিলপুর গ্রামের দায়রা বাড়ির জামে মসজিদ, বেগমগঞ্জের জিরতলী ইউনিয়নের ফাজিলপুর গ্রামের জামে মসজিদ ও নোয়াখালী পৌরসভার ৬ নং ওয়ার্ডের রশিদিয়া রহিমিয়া দরবার শরিফ।

পটুয়াখালী: পটুয়াখালী সদর উপজেলার বদরপুর দরবার শরীফ ও জেলার ১০ গ্রামের কিছু সংখ্যক পরিবার ঈদুল ফিতর উদযাপন করেছে। সকাল ৯টায় পটুয়াখালীর বদরপুর দরবার শরিফে পবিত্র ঈদুল ফিতর-এর নামাজের জামায়াত অনুষ্ঠিত হয়। প্রায় ১০০ বছর ধরে তারা একদিন আগেই ঈদ উদযাপন করে আসছেন।

এছাড়া, জেলার সদর উপজেলার চারটি, কলাপাড়ার সাতটি, রাঙ্গাবালীর দুটি, গলাচিপার তিনটি, দুমকির দুটি ও বাউফল উপজেলার তিনটি গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করেন।

মৌলভীবাজার: সকাল ৭টায় মৌলভীবাজার শহরের সার্কিট হাউস এলাকার আহমেদ শাবিস্তা নামক বাসৌদি আরবের সঙ্গে মিল রেখে নামাজ পড়লেন মৌলভীবাজার জেলার শতাধিক পরিবারের মুসল্লি। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়।

শেরপুর: শেরপুরে ৬টি গ্রামে আগাম ঈদুল ফিতর পালিত হয়েছে। সকালে ওইসব গ্রামে আগাম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। গ্রামগুলো হচ্ছে শেরপুর সদর উপজেলার উত্তর চরখারচর ও দক্ষিণ চরখারচর, নালিতাবাড়ী উপজেলার নন্নী পশ্চিমপাড়া ও গোবিন্দনগর ছয়আনিপাড়া, নকলা উপজেলার চরকৈয়া এবং ঝিনাইগাতী উপজেলার বনগাঁও চতল।

তবে স্থানীয় লোকজন ছাড়াও জেলার বিভিন্ন জায়গা থেকেও মুসল্লিরা ওইসব গ্রামে ঈদের নামাজ আদায় করতে যান। প্রতি বছর সদর উপজেলার বামনেচর গ্রামে আগাম ঈদের জামায়াত অনুষ্ঠিত হলেও এবার সেখানকার বেশ কিছু মুসল্লি নালিতাবাড়ী উপজেলার নন্নী পশ্চিমপাড়া এলাকায় ঈদের নামাজ আদায় করেছেন বলে জানা গেছে।

শরীয়তপুর: শরীয়তপুরের ৩০টি গ্রামে সুরেশ্বর পীরের অনুসারীরা আজ ঈদুল ফিতর পালন করছেন। অন্তত ২০ হাজার ভক্ত ঈদের নামাজ আদায় করেছেন। প্রতি বছরের মতো এ বছরও সুরেশ্বরী দরবার শরীফে একই সময়ে পৃথক মাঠে ঈদুল ফিতরের নামাজের দুইটি জামাত অনুষ্ঠিত হয়। নামাজের ইমামতি করেন শাহ সুফি সৈয়দ বেলাল নূরী আল সুরেশ্বরী ও মাওলানা মো. জুলহাস উদ্দিন। প্রায় ১০০ বছর ধরে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করে আসছেন।

পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়া, নাজিরপুর ও কাউখালী উপজেলার দশ গ্রামের ৮ শতাধিক পরিবার ঈদুল ফিতর উদযাপন করছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মঠাবাড়িয়া উপজেলার পূর্ব সাপলেজা, ভাইজোড়া, কচুবাড়িয়া, খেতাচিড়া, বাদুরতলী ও চড়কগাছিয়া গ্রামের ৭ শতাধিক পরিবার, কাউখালী উপজেলার শিয়ালকাঠী গ্রামের ৪০টি পরিবার, নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের খেজুরতলা গ্রামের ৭০টি পরিবার ঈদ উদযাপন করছে।

সাতক্ষীরা: সাতক্ষীরা সদর উপজেলার সদর উপজেলার সুন্নাত আল জামাত জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন মাওলানা মাহবুবুর রহমান। এছাড়া একই সময়ে বাওখোলা পূর্বপাড়া জামে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। ঈদের নামাজে নারীরাও শরীক হন। ঈদের নামাজে ইমামতি করেন বাওখোলা পূর্বপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মো. মোহাব্বত আলী।

ঈদের নামাজে সাতক্ষীরার ইসলামকাটি, গোয়ালচত্তর, ভাদড়া, ঘোনা, ভাড়–খালি, মিরগিডাঙ্গাসহ প্রায় ২৫ গ্রামের মানুষ অংশ গ্রহণ করেন।

  • ঈদুল ফিতর
  • বিভিন্ন জেলায়
  • সৌদি আরব
  • ঈদ উদযাপন
এ সম্পর্কিত আরও খবর
প্রবাসী শ্রমিকদের সুখবর দিলো সৌদি আরব
প্রবাসী শ্রমিকদের সুখবর দিলো সৌদি আরব
সৌদি আরব যুবদলের পূর্বাঞ্চল কেন্দ্রীয় কমিটি গঠন
সৌদি আরব যুবদলের পূর্বাঞ্চল কেন্দ্রীয় কমিটি গঠন
সৌদি আরবে  বাংলাদেশিদের জন্য চালু  হলো ই-পাসপোর্ট 
সৌদি আরবে  বাংলাদেশিদের জন্য চালু  হলো ই-পাসপোর্ট 
হজে গিয়ে ৬৪ বাংলাদেশির মৃত্যু
হজে গিয়ে ৬৪ বাংলাদেশির মৃত্যু
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।