দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আমরা সমাজে দেখি অনেকে ঘর জামাই থাকেন। এ বিষয়ে দেশ টিভির নিয়মিত আয়োজন ‘ইসলামী জীবন ও জিজ্ঞাসা’য় এক দর্শক প্রশ্ন করে জানতে চান।
এই প্রশ্নের জবাবে আলোচক বলেন, দেখেন, এটা কিন্তু ইসলাম খারাপভাবে দেখে না। বরং এক অর্থে ঘর জামাই থাকা সুন্নতও বটে। নবীদের সুন্নাহ এবং আমাদের প্রিয় নবী (সা.) এর সুন্নাহ। আমরা যদি মুসা (আ.) তিনি কিন্তু ঘর জামাই ছিলেন। ১০ বছর।
কুরআনের একটি আয়াত আছে, সেখানে মুসা (আ.) তার শ্বশুরের সঙ্গে কন্ট্রাক্ট করেছে। শ্বশুর নিজেই এগ্রিমেন্টটা করেছে। শোয়াইব (আ.)। তিনি নিজেও নবী ছিলেন। তিনি মুসা (আ.)-কে বলেছিলেন, যদি আপনি ১০ বছর পূর্ণ করেন, সেটা আপনার পক্ষ থেকে ভালো। কিন্তু প্রথমে ৮ বছরের কন্ট্রাক্ট ছিল।
বিস্তারিত দেখুন ভিডিওতে...
এইউ