দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জুমার নামাজ ইসলামের অন্যতম একটি নামাজ। জুম’আ শব্দটি আরবি। এর অর্থ একত্রিত হওয়া, সম্মিলিত হওয়া, কাতারবদ্ধ হওয়া। যেহেতু শুক্রবার প্রাপ্তবয়স্ক মুমিন-মুসলমান একটি নির্দিষ্ট সময়ে একই স্থানে একত্রিত হয়ে জামায়াতের সঙ্গে সে দিনের জোহরের নামাজের পরিবর্তে এই নামাজ ফরজরূপে আদায় করে, সে জন্য এই নামাজকে ‘জুমার নামাজ’ বলা হয়।
তবে কেউ যদি জুমার নামাজ মসজিদে গিয়ে জামাতের সঙ্গে পড়তে না পারেন বা কোনো কারণে মিস করেন, তাহলে তিনি কী বাসায় জুমার নামাজ আদায় করতে পারবেন। এমন প্রশ্নের জবাবে দেশ টিভির নিয়মিত আয়োজন ‘ইসলামী জীবন ও জিজ্ঞাসা’র আলোচক বলেন, বাসায় তো জুমার নামাজ আদায়ের সিস্টেম নেই।
তিনি বলেন, জুমার নামাজ জামে মসজিদে হতে হবে। এর জন্য কমপক্ষে ৪০ জন থাকতে হবে। তবে কেউ যদি জুমার নামাজ পড়তে না পারেন, তাহলে তার জন্য উত্তম হচ্ছে তিনি জোহরের নামাজ আদায় করবেন।
বিস্তারিত দেখুন ভিডিওতে...
এইউ