দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সালাম আরবি শব্দ, যার অর্থ হচ্ছে- শান্তি, কল্যাণ, শুভকামনা। সালাম পরিপূর্ণ ইসলামি অভিবাদন। সালাম দেওয়া সুন্নাত এবং সালামের জবাব দেওয়া ওয়াজিব। কথা বলার আগেই সালাম দেওয়া ইসলামের নিয়ম। প্রথমে সালাম না দিলে রাসূল (সা.) কথা বলার অনুমতি দিতে নিষেধ করেছেন। তিনি বলেন, ‘যে ব্যক্তি আগে সালাম দেয় না তোমরা তাকে (কথা বলার) অনুমতি দিও না।’
তবে অমুসলিম ব্যক্তিদের ক্ষেত্রে সালাম দেওয়ার বিধান কী? অর্থাৎ অমুসলিম ব্যক্তিকে কী সালাম দেওয়া যাবে? এ বিষয়ে দেশ টিভির নিয়মিত আয়োজন ‘ইসলামী জীবন ও জিজ্ঞাসা’য় উত্তর দিয়েছেন আলোচক।
তিনি বলেন, রাসুল (সা.) গুণাবলীর মধ্যে অন্যতম ছিল, তিনি আগে সালাম দিতেন। হাদিসে এসেছে, রাসুল (সা.) একবার কিছু বালক যারা খেলা করছিল বা গোলাম, তাদের সালাম দিলেন। এক্ষেত্রে অমুসলিম ব্যক্তি যদি থাকে এর বিধান হচ্ছে, অমুসলিম ব্যক্তিকে দেখলে সালাম না দেওয়ার ভালো। তাকে আমি কেন সালাম দেব?
বিস্তারিত দেখুন ভিডিওতে...
এইউ