দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পবিত্র ওমরা পালন উপলক্ষে সৌদি আরব সফররত বাংলাদেশ সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, সৌদি আরব। জেদ্দা থেকে এ তথ্য জানিয়েছেন সংগঠনের সদস্য ও সাংবাদিক রফিক চৌধুরী।
সংগঠনের সাধারণ সম্পাদক হানিছ সরকার উজ্জ্বলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদ প্রবাসী সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। তিনি দেশের ইতিবাচক ভাবমূর্তি আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি-বাংলাদেশ বিজনেস অ্যান্ড ইনভেস্টর ফোরামের সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলহাজ আব্দুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা এম ওয়াই আলাউদ্দিন, সাজেদুল ইসলাম, বাহার উদ্দিন বকুল, সৈয়দ আহমেদ, সেলিম আহমেদ, রফিকুল হক চৌধুরী, এ আর নোমান, আনোয়ার হোসেন রাজু, করিম সরকার, বাছির আহমেদ, শামীম আহমেদ ও জামাল উদ্দিন স্বপনসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।
সভায় আরও বক্তব্য রাখেন মোহাম্মদ শাহজাহান, তসলিম আহমেদ এবং সাইফুল ইসলাম মঞ্জু।
বক্তারা বলেন, সৌদি আরবে কর্মব্যস্ত জীবনের পাশাপাশি প্রবাসী সাংবাদিকরা সাংবাদিকতার মাধ্যমে প্রবাসীদের বৈধ চ্যানেলে দেশে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করে আসছেন। একই সঙ্গে তারা প্রবাসীদের সুখ-দুঃখ, সমস্যা-সম্ভাবনা ও বিভিন্ন সামাজিক বিষয় দেশের মানুষের সামনে তুলে ধরছেন। এছাড়া দেশের গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রেও প্রবাসী সাংবাদিকদের ভূমিকা উল্লেখযোগ্য বলে তারা মন্তব্য করেন।
সভায় প্রবাসী সাংবাদিকরা নিয়মিত সম্মানী ও ভাতা প্রদান, পেশাগত স্বীকৃতি, সাংবাদিকতার বৈধতা নিশ্চিতকরণ এবং জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটে একজন প্রেস সচিব নিয়োগের দাবি জানান। পাশাপাশি প্রবাসী সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি ও পেশাগত মানোন্নয়নে সরকারের সার্বিক সহযোগিতা কামনা করেন তারা।
কেএম