দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে বাংলাদেশ দূতাবাস, রিয়াদ।
সোমবার (২ মার্চ ২০২৬) জারি করা জরুরি বিজ্ঞপ্তিতে দূতাবাস জানিয়েছে, চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকা এবং সৌদি কর্তৃপক্ষের নির্দেশাবলী কঠোরভাবে অনুসরণ করতে হবে।
বিজ্ঞপ্তিতে বিশেষভাবে বলা হয়েছে, স্থানীয় আইন ও বিধি মেনে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো উসকানিমূলক বা সম্পর্কিত ছবি-ভিডিও আপলোড, শেয়ার, লাইক বা মন্তব্য থেকে বিরত থাকতে হবে।
আকাশপথে ভ্রমণের ক্ষেত্রে বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট বিমান সংস্থা বা ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সময়সূচি ও বর্তমান অবস্থা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।
জরুরি প্রয়োজনে দূতাবাসের হটলাইন নম্বর ব্যবহার করার নির্দেশনা দেওয়া হয়েছে— কূটনৈতিক উইং: ৮০০১০০০১২৪ শ্রম কল্যাণ উইং: ৮০০১০০০১২৫ পাসপোর্ট ও কনস্যুলার সেবা: ৮০০১০০০১২৬
দূতাবাস জানিয়েছে, সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও সচেতনতা নিশ্চিত করতেই এই নির্দেশনা জারি করা হয়েছে।
এমএস/