দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

স্পেন সরকার দেশটিতে অবস্থানরত প্রায় পাঁচ লাখ অনিয়মিত অভিবাসীকে বৈধ বসবাস ও কাজের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নতুন নিয়মিতকরণ প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত শর্ত পূরণকারী অভিবাসীরা আইনি মর্যাদা পাওয়ার সুযোগ পাবেন বলে জানিয়েছে দেশটির সরকার।
স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, দেশটিতে ক্রমবর্ধমান শ্রমিক সংকট মোকাবিলা, কর ব্যবস্থার আওতা সম্প্রসারণ এবং অভিবাসীদের সামাজিক ও অর্থনৈতিকভাবে অন্তর্ভুক্ত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্মাণ, কৃষি, স্বাস্থ্য ও সেবা খাতে কর্মী সংকট প্রকট আকার ধারণ করায় সরকার এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।
তবে এই প্রক্রিয়ার মাধ্যমে অভিবাসীদের সরাসরি নাগরিকত্ব দেওয়া হবে না। পর্যায়ক্রমে প্রথমে বৈধ বসবাস ও কাজের অনুমতি দেওয়া হবে এবং পরবর্তীতে আইন অনুযায়ী স্থায়ী মর্যাদার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এই সিদ্ধান্তকে কেন্দ্র করে ইউরোপজুড়ে আলোচনা শুরু হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো স্পেন সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছে, এতে অভিবাসীদের মানবিক মর্যাদা ও অধিকার সুরক্ষিত হবে।
বিশেষজ্ঞদের মতে, এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে স্পেনের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে এবং দীর্ঘদিন ধরে চলমান অনানুষ্ঠানিক শ্রমব্যবস্থাকে নিয়ন্ত্রিত কাঠামোর মধ্যে আনা সম্ভব হবে।
কে