দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে ইতালির রাজধানী রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাস গভীর শোক প্রকাশ করেছে। এ উপলক্ষে গত ৫ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি ২০২৬ পর্যন্ত দূতাবাস প্রাঙ্গণে রোমে অবস্থানরত বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনের প্রতিনিধিদের জন্য একটি শোকবই উন্মুক্ত রাখা হয়।
বাংলাদেশ দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেইজে প্রকাশিত এক পোস্টে জানানো হয়, শোক বইয়ে ইতালিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিসহ রোমে কর্মরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ও কূটনীতিকরা গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানিয়ে শোকবার্তা প্রদান করেন। পাশাপাশি ই-মেইলের মাধ্যমেও একাধিক কূটনৈতিক মিশন বাংলাদেশ দূতাবাসে লিখিত শোকবার্তা পাঠিয়েছে।
এদিকে ইতালি, সার্বিয়া ও মন্টেনেগ্রোতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও ডিজিটাল শোক বইয়ের মাধ্যমে সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন।
বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, খালেদা জিয়ার প্রয়াণে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে যে শোক ও সম্মান প্রদর্শিত হয়েছে, শোক বইয়ে প্রদত্ত বার্তাগুলো তারই প্রতিফলন।
/অ