দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাত বিএনপির উদ্যোগে খতমে কুরআন, বিশেষ দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুমার নামাজের পর আমিরাতের শারজায় এ শোকানুষ্ঠান আয়োজন করা হয়। এতে প্রবাসী বাংলাদেশিরা গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে বেগম খালেদা জিয়াকে স্মরণ করেন।
স্মরণ সভায় সভাপতিত্ব করেন মুস্তফা মাহমুদ। যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন জাহাঙ্গীর আলম রুপু ও এস এম মোদাসসের শাহর। সূচনা বক্তব্য দেন সাহেদ আহমদ রাসেল।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন রফিকুল আলম, ইঞ্জিনিয়ার মাহি আলম, ইঞ্জিনিয়ার করিমুল হক, শাহীনুর শাহীন, নুর হোসেন সুমন, আবুল বাশার সিআইপি, রুহুল আমিন, শাহদাত সুমন, মজিবুল হক মঞ্জু, এস এম এরশাদুল আলম, ইলিয়াস সামির আলম, হুমায়ূন কবির সুমন, ইসমাইল হোসেন পিয়ারু, জাহাঙ্গীর আলম সিআইপি, শাহদাত হোসেন, আনোয়ার হোসেনসহ আরও অনেকে।
খতমে কুরআন শেষে আলোচনা সভায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন নেতৃত্বের প্রতীক। গণতন্ত্র রক্ষা ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে তার ভূমিকা দেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যু দেশ ও জাতির জন্য অপূরণীয় ক্ষতি।
দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস কামনা করা হয়। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে আমিরাত বিএনপির নেতাকর্মীসহ বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত থেকে তাদের প্রিয় নেত্রীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এমএস/