দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইতালিতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ইতালির রাজধানী রোমের তরপিনাত্তারা জামে মসজিদে ইতালি বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে ইতালি বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রহমান সালাম সভাপতিত্ব করেন। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ তৌহিদ কাদের।
সভাপতির বক্তব্যে আমিনুর রহমান সালাম বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র ও স্বাধীনতার প্রতীক। দেশ ও জাতির জন্য তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
শাহ মোহাম্মদ তৌহিদ কাদের বলেন, প্রবাসে থেকেও গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে নেত্রীর জন্য দোয়া করতে আমরা একত্রিত হয়েছি। তার আদর্শ ভবিষ্যৎ রাজনীতিতে পথ দেখাবে।
দোয়া মাহফিলে উপস্থিত নেতারা বলেন, বেগম খালেদা জিয়ার ত্যাগ ও নেতৃত্ব নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
অনুষ্ঠানে তার আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে ইতালি বিএনপির নেতাকর্মীসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন।
এমএস/