দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাদশাহ আব্দুল আজিজ ফাউন্ডেশন (দারাহ) ১৯১৬ সালের বসরার উপকণ্ঠে বাদশাহ আব্দুল আজিজ আল সৌদের ঐতিহাসিক সফরের বিরল ও সংরক্ষিত আলোকচিত্র উন্মোচন করেছে। ব্রিটিশ অভিযাত্রী ও আলোকচিত্রী গারট্রুড বেলের তোলা এই ছবি গুলিতে দেখা গেছে, মরুভূমির একান্ত পরিবেশে বাদশাহ তার লোকদের মাঝে মর্যাদাপূর্ণভাবে দাঁড়িয়ে আছেন, যা তার দূরদর্শিতা এবং আঞ্চলিক রাজনৈতিক ও কূটনৈতিক উপস্থিতির প্রারম্ভিক সাক্ষ্য বহন করে।
দারাহ সূত্রে জানা গেছে, এই আলোকচিত্রগুলো বাদশাহ আব্দুল আজিজের আঞ্চলিক সম্পর্ক প্রতিষ্ঠা এবং প্রতিবেশী শক্তিগুলোর সঙ্গে যোগাযোগ বৃদ্ধির প্রয়াসের সময়কালের গুরুত্বপূর্ণ দলিল। ১৯১৬ সালের এই সফর আরব উপদ্বীপে চলমান রাজনৈতিক ও সামাজিক বিপ্লবের পটভূমিতে গৃহীত একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়।
বসরা সফরটি বাদশাহর স্থিতিশীলতা ও আঞ্চলিক বোঝাপড়াকে গুরুত্ব দেয়ার মনোভাবের প্রমাণ হিসেবে দেখা হয়, যেখানে রাজ্যের প্রতিষ্ঠাতা আঞ্চলিক সম্প্রসারণের পরিবর্তে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও কূটনীতির গুরুত্ব তুলে ধরেন।
গারট্রুড বেলের আলোকচিত্র সংগ্রহের এই অংশটি বিংশ শতাব্দীর গোড়ার দিকে আরব উপদ্বীপের উল্লেখযোগ্য ঐতিহাসিক পরিবর্তনগুলোকে চিত্রিত করে, যা ইতিহাসবিদ ও গবেষকদের কাছে এক অমূল্য ভিজ্যুয়াল রেকর্ড এবং সৌদি রাষ্ট্র গঠনের গুরুত্বপূর্ণ পর্যায়ের প্রমাণ স্বরূপ।
বাদশাহ আব্দুল আজিজ ফাউন্ডেশনের পক্ষ থেকে আশা করা হচ্ছে, এই ঐতিহাসিক আলোকচিত্রসমূহ ভবিষ্যতে আরও গবেষণার মাধ্যমে আঞ্চলিক ইতিহাসের গভীরতর উপলব্ধি নিশ্চিত করবে।
জে আই