দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নিউইয়র্ক স্টেটের বাফেলোতে বাবুল মিয়া এবং আবু ইউসুফ নামে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনায় সন্দেহভাজন ঘাতককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।
রোববার (২৮ এপ্রিল) দিবাগত রাতে এ সংবাদ লেখা পর্যন্ত গ্রেপ্তার যুবকের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। এর আগে, শনিবার (২৭ এপ্রিল) বিকেলে তাদের হত্যা করা হয়।
যে বাড়িতে কাজের সময় বাবুল মিয়া ও আবু ইউসুফ গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন, তার পার্শ্ববর্তী একটি সিসিটিভির ফুটেজ থেকে ওই যুবককে শনাক্ত হয়। তার বিষয়ে তথ্য প্রদানকারীকে সাড়ে ৭ হাজার ডলার পুরস্কার ঘোষণা করেছিল বাফেলো পুলিশ।
এদিকে দুই বাংলাদেশিকে হত্যার প্রতিবাদে রোববার জোহরের নামাজের পর বাফেলো মুসলিম সেন্টারের সামনে এক বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখান থেকে অবিলম্বে দুর্বৃত্তকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান উপস্থিত বিক্ষোভকারীরা। দলমত নির্বিশেষে সর্বস্তরের প্রবাসী এ বিক্ষোভ-সমাবেশে অংশ নেন।
বিশাল বিক্ষোভের দুই ঘণ্টা পরই সন্দেহভাজন দুর্বৃত্তকে সিটির ইস্ট ডেলাভান এবং নর্থ ফর্ক এলাকায় দাঁড়িয়ে থাকা একটি গাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
জেডএ