দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দূতাবাসের নামে ফ্রান্স প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন ফোন/ইমো/হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ফোন করে বিভিন্ন সার্ভিস দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন এক শ্রেণীর প্রতারকচক্র। তাদের কাছ থেকে সাবধান থাকার জন্য ফ্রান্স প্রবাসী বাংলাদেশিদের পরামর্শ দিয়েছে প্যারিসের বাংলাদেশ দূতাবাস।
স্থানীয় সময় মঙ্গলবার (২৭ অক্টোবর) ফ্রান্স প্রবাসী বাংলাদেশিদের এক সতর্ক বার্তায় প্রতারকচক্র থেকে সাবধান থাকতে এ পরামর্শ দেওয়া হয়েছে।
দূতাবাসের বার্তায় বলা হয়েছে, মো: বাবুর ইসলাম চৌধুরী নামে জনৈক ব্যক্তি ফ্রান্স প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন ফোন/ইমো/হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ফোন করে দূতাবাসের নাম দিয়ে ভ্যাকসিন/টিকার সিরিয়ালের কথা বলে ফোনে ওটিপি নম্বর চাচ্ছেন মর্মে সংবাদ দূতাবাসের দৃষ্টি গোচর হয়েছে।
এর প্রেক্ষিতে ফ্রান্স প্রবাসী বাংলাদেশিদের জানানো যাচ্ছে যে, দূতাবাস টিকা বা ভ্যকসিন প্রদান সংক্রান্ত কোন কর্মকান্ডের সঙ্গে জড়িত নয় এবং মো. বাবুর ইসলাম চৌধুরী নামে বাংলাদেশ দূতাবাস, প্যারিসে কোন ব্যক্তি কর্মরত নন।
ফ্রান্স প্রবাসী বাংলাদেশিদেরকে অনুরোধ করা যাচ্ছে যে, ফোনে কোনভাবেই আপনার পাসপোর্টের তথ্য, ব্যাংক অ্যাকাউন্ট, এনআইডি নম্বর বা ওটিপি শেয়ার করবেন না। যে কোন সন্দেহজনক নম্বর ব্লক করে দিন।
এ ছাড়া, দূতাবাসের নাম দিয়ে এক শ্রেণীর প্রতারকচক্র ফ্রান্স প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন ফোন/ইমো/হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ফোন করে বিভিন্ন সার্ভিস দেয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন বলে সংবাদ দূতাবাসের দৃষ্টি গোচর হয়েছে।
দূতাবাস এই ধরনের কোন কার্যক্রমে যুক্ত নয়। এই ধরনের প্রতারকদের কাছ থেকে সাবধান থাকার জন্য সকলকে পরামর্শ দেয়া যাচ্ছে।
পাশাপাশি এই বিষয়ক প্রতারকদের কার্যকলাপ সংক্রান্ত তথ্য দূতাবাসের ইমেইল [email protected] এ জানানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।
কে