দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রিটেনে বাংলা সাংবাদিকতা, গণমাধ্যমের উন্নয়ন ও কমিউনিটিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেয়েছেন দুই সাংবাদিক মুহাম্মদ জুবায়ের ও আ স ম মাসুম। চতুর্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ড ২০২৬-এর আয়োজনে তাদের এ সম্মাননা দেওয়া হয়।
বার্মিংহামের অভিজাত নিউ বিংলে হলে পাঁচ শতাধিক আমন্ত্রিত অতিথির উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে দুই সাংবাদিকের হাতে সম্মাননা তুলে দেন বার্মিংহাম মেইলের সম্পাদক গ্রায়াম ব্রাউন।
অনুষ্ঠানে ব্যবসা, গণমাধ্যম, পেশাগত উৎকর্ষ ও কমিউনিটি সেবাসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ২১ জন সফল ব্রিটিশ বাংলাদেশি ও অন্যান্য ব্রিটিশ ব্যক্তিত্বকে সম্মাননা দেওয়া হয়। পাশাপাশি ব্রিটেনের ১৫টি সফল ব্যবসাপ্রতিষ্ঠানকেও বিশেষ স্বীকৃতি দেওয়া হয়।
ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. মিছবাউর রহমান বলেন, দীর্ঘ সাংবাদিকতা জীবনে মুহাম্মদ জুবায়ের ও আ স ম মাসুম ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির সংবাদ, সমস্যা, সম্ভাবনা ও অর্জন তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। গণমাধ্যমের পাশাপাশি মানবিক কার্যক্রম, সাংবাদিক সংগঠনের নেতৃত্ব ও সামাজিক উন্নয়নেও তাঁদের উল্লেখযোগ্য অবদান রয়েছে।
তিনি বলেন, এসব অবদানের স্বীকৃতিস্বরূপ এবারই প্রথম দুজনকে ‘মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ দেওয়া হয়েছে।
যে আই