দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাঁচ বছর পর আবারও ঢালিউড অ্যাওয়ার্ডের মঞ্চে দেখা যাবে ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খানকে। আগামী ১০ অক্টোবর নিউইয়র্কের লং আইল্যান্ড সিটির ইভাঞ্জেল চার্চ সেন্টারে বসতে যাচ্ছে ‘ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬’-এর আসর। এবারের আয়োজনে সম্মাননা গ্রহণ ও প্রদানের পাশাপাশি বিশেষ পরিবেশনায়ও অংশ নেবেন শাকিব।
সর্বশেষ ২০২১ সালের ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নিয়েছিলেন এই অভিনেতা। এরপর দীর্ঘ পাঁচ বছর পর আবারও এই আয়োজনের মঞ্চে ফিরছেন তিনি। তার উপস্থিতিকে ঘিরে প্রবাসী বাংলাদেশি দর্শকদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে।
এবারের আয়োজনে শাকিব খান ছাড়াও বাংলাদেশের আরও বেশ কয়েকজন তারকা অংশ নেবেন। তাদের মধ্যে রয়েছেন চঞ্চল চৌধুরী, নিরব, তমা মির্জা, স্পর্শিয়া, দীঘি, রিজিয়া পারভীন ও এস আই টুটুল। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন শারমিনা সিরাজ।
আয়োজনে অংশ নিতে আগামী ৮ অক্টোবর ঢাকা ছাড়বেন শাকিব খান। নিউইয়র্কে প্রায় এক সপ্তাহ অবস্থান করে দেশে ফেরার কথা রয়েছে তার।
প্রবাসের মাটিতে বাংলাদেশের চলচ্চিত্র ও সংগীতের তারকাদের অংশগ্রহণে আয়োজিত ‘ঢালিউড অ্যাওয়ার্ড’ ঘিরে প্রতি বছরই দর্শকদের আগ্রহ থাকে। এবার পাঁচ বছর পর শাকিব খানের অংশগ্রহণ সেই আগ্রহ আরও বাড়িয়েছে। বিশেষ পরিবেশনায় এই অভিনেতার উপস্থিতি এবারের আয়োজনের অন্যতম আকর্ষণ হতে যাচ্ছে।
কে