দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কাতারে শ্রম আইনের আওতাভুক্ত কর্মীদের বেতন পরিশোধে নতুন নিয়ম চালু করেছে দেশটির শ্রম মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত তারিখ থেকে সাত দিনের মধ্যে কর্মীদের বেতন পরিশোধ করতে হবে।
আইন মন্ত্রণালয় প্রকাশিত ২০২৬ সালের ১৫ নম্বর গেজেটে শ্রম মন্ত্রণালয়ের ২০২৬ সালের ৫০ নম্বর সিদ্ধান্তটি প্রকাশ করা হয়েছে। এতে ২০১৫ সালের ৪ নম্বর সিদ্ধান্তের কিছু বিধান সংশোধন করে মজুরি সুরক্ষা ব্যবস্থা (ডব্লিউপিএস) এর আওতায় বেতন পরিশোধের নিয়ম নির্ধারণ করা হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, বার্ষিক বা মাসিক বেতনে নিয়োজিত কর্মীদের বেতন ডব্লিউপিএসের মাধ্যমে নির্ধারিত তারিখ থেকে সাত দিনের মধ্যে দেশটির আর্থিক প্রতিষ্ঠানে থাকা কর্মীর হিসাবে স্থানান্তর করতে হবে।
নতুন নিয়মে মাসিক বেতনভুক্ত কর্মীদের বেতন প্রতি ক্যালেন্ডার মাসের প্রথম দিনে প্রাপ্য হবে। অন্যান্য কর্মীদের ক্ষেত্রে বেতন প্রতি দুই সপ্তাহের প্রথম দিনে পরিশোধযোগ্য হবে।
কাতারে বর্তমানে ৪ লাখ ৭০ হাজারের বেশি বাংলাদেশি কর্মরত রয়েছেন। ফলে বেতন পরিশোধের ক্ষেত্রে নতুন এই নিয়ম দেশটিতে বসবাসরত বিপুলসংখ্যক বাংলাদেশি প্রবাসীর জন্যও গুরুত্বপূর্ণ।
সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে নিজ নিজ এখতিয়ারের মধ্যে সিদ্ধান্তটি বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি গেজেটে প্রকাশের পরদিন থেকেই নতুন সিদ্ধান্ত কার্যকর হবে।
নতুন নিয়মের ফলে কর্মীদের সময়মতো বেতন পাওয়ার বিষয়টি আরও সুনির্দিষ্ট হবে এবং বেতন পরিশোধে অনিয়ম কমবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।
এমএম/