দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গুলশান, কড়াইল ও মহাখালী বস্তিতে বহুতল ভবন নির্মাণে ১০ হাজার কোটি টাকা বিনিয়োগে চীন আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম। এছাড়া নবায়নযোগ্য জ্বালানি, বর্জ্য ও পানি ব্যবস্থাপনা খাতে ধারাবাহিকভাবে দেশটি বিনিয়োগ বাড়াবে বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্থানীয় সরকার মন্ত্রণালয়ে বৈঠক শেষে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বর্তমান সরকারের সঙ্গে চীনের সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছেছে।
সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে এ বিষয়ে চীনের সহযোগিতার কথা জানান চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। পরে সাংবাদিকদের এ বিষয়ে বিস্তারিত জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।
মীর শাহে আলম জানান, সৌর বিদ্যুৎ, পানি ও বর্জ্য ব্যবস্থাপনার মতো খাতেও বড় বিনিয়োগে চীন আগ্রহী। তিনি বলেন, বোরজো থেকে বিদ্যুৎ উৎপাদনে আগামী ২ সেপ্টেম্বর বেইজিংয়ে একটি এমওইউ স্বাক্ষর অনুষ্ঠান হতে যাচ্ছে।
এদিকে প্রধানমন্ত্রীর তারেক রহমানের চীন সফরের পর, দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে বলে জানান চীনা রাষ্ট্রদূত। চীনা সরকারি দলের সঙ্গে বর্তমান বিএনপির সঙ্গে সম্পর্ক আরও গভীরতর করার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
অন্যদিকে চীনা ভাষায় দক্ষতা অর্জনে চীন সরকার বিনিয়োগে আগ্রহী আগ্রহী বলেও জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।
কে