দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বহিষ্কৃত জামায়াত নেতা গাজী নজরুল ইসলাম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তিনি বলেন, গাজী নজরুল ইসলাম সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করায় রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার অধিকার তার রয়েছে।
রোববার (৯ আগস্ট) হাইকোর্টের অ্যানেক্স ভবনে গুম প্রতিরোধ ও প্রতিকার আইন নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রাষ্ট্রপতি নির্বাচন ও সংবিধানের ৭০ অনুচ্ছেদ বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের প্রার্থী দেওয়া গণতান্ত্রিক রাজনীতিতে নতুন বার্তা বলেও মন্তব্য করেন শিশির মনির।
এদিকে গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশকে আইনে পরিণত করতে সরকারের অনুমোদিত নতুন খসড়ার সমালোচনা করেছেন তিনি। তার অভিযোগ, প্রস্তাবিত আইনটি আন্তর্জাতিক মানের তুলনায় পিছিয়ে রয়েছে।
শিশির মনির বলেন, প্রস্তাবিত আইনে গুমের তদন্তের দায়িত্ব পুলিশকে দেওয়া হয়েছে এবং তথ্যভান্ডার সংরক্ষণের দায়িত্ব সরকারের হাতে রাখা হয়েছে। এতে গুমের অভিযোগের কার্যকর তদন্ত ও তথ্য প্রকাশ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
এমএম/