• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • রাজনীতি

‘যৌন ডাক্তার’ বলে অপপ্রচার, মুখ খুললেন তাসনিম জারা

দেশ টিভি ডেস্ক
  ০৯ আগস্ট ২০২৬, ১২:০৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

‘সেক্স ডাক্তার’ ও ‘যৌন ডাক্তার’ বলে দীর্ঘদিন ধরে হেয় ও লজ্জা দেয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন নারী চিকিৎসক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা। একই সঙ্গে তার নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে ভুয়া ওষুধ, স্লিমিং পণ্য ও চিকিৎসাসেবা বিক্রির অভিযোগও করেছেন তিনি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শনিবার (৮ আগস্ট) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা জানান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা।

পোস্টে তাসনিম জারা বলেন, বেশ কিছুদিন ধরে কিছু আওয়ামী কর্মীরা আমাকে 'সেক্স ডাক্তার', 'যৌন ডাক্তার' বলে প্রচার করছেন। তাদের উদ্দেশ্য আমাকে হেয় করা, লজ্জা দেয়া। যদিও ওনাদের এই প্রচার মিথ্যা (কারণ আমি মেডিসিনের ডাক্তার), তবুও আমি আজ পর্যন্ত এই অপপ্রচারের কোনো জবাব দিইনি। দুইটা কারণে।

তিনি বলেন, এক) ‘আমি যদি ব্যস্ত হয়ে বলতাম, না না, আমি ওরকম ডাক্তার নই, তাতে হয়তো ওনাদের বিকৃত ধারণাটাকেই সায় দেওয়া হতো যে যৌনস্বাস্থ্য বিশেষজ্ঞ হওয়া বুঝি সত্যিই লজ্জার।’

যৌনস্বাস্থ্য নিয়ে কাজ করা চিকিৎসকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, মানুষের এমন অনেক কষ্ট আছে, যা মা-বাবা, বন্ধু এমনকি অনেক সময় স্বামী বা স্ত্রীকেও বলা সম্ভব হয় না। এসব মানুষের পাশে সহায় হয়ে দাঁড়ান যৌনস্বাস্থ্য নিয়ে কাজ করা চিকিৎসকেরা। তাদের মাধ্যমে ভাঙা সংসার জোড়া লাগে, নিঃসন্তান দম্পতির কোলে সন্তান আসে এবং গভীর হতাশা থেকে মানুষ স্বাভাবিক জীবনে ফিরতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

তাসনিম জারা আরও বলেন, যৌন সমস্যা নিয়ে কথা বলাকে লজ্জার বিষয় মনে করার কারণে অসংখ্য মানুষ প্রতিদিন কষ্ট পাচ্ছেন। সংকোচে চিকিৎসকের কাছে না গিয়ে অনেকে হাতুড়ে চিকিৎসকের খপ্পরে পড়ছেন, ভুল ওষুধ খাচ্ছেন এবং বছরের পর বছর নীরবে কষ্ট সহ্য করছেন।

তিনি বলেন, ‘যৌন ডাক্তার এখন দেশ চালাবে!’—এ ধরনের মন্তব্য দেখে তার করুণা হয়। তার দাবি, যারা এ ধরনের কথা বলেন, তারা নিজেদের প্রগতিশীল হিসেবে পরিচয় দিলেও সত্যিকারের প্রগতিশীলতার জন্য প্রয়োজনীয় জ্ঞান ও সহানুভূতিশীল আচরণ রপ্ত করতে পারেননি।

তবে এবার কেন এ বিষয়ে লিখছেন, সেটিও পোস্টে ব্যাখ্যা করেছেন তাসনিম জারা। তিনি জানান, গতকাল রাতে এক শুভাকাঙ্ক্ষী তাকে একটি স্ক্রিনশট পাঠান। সেখানে তার নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে ১৬০টি বিজ্ঞাপন চলতে দেখেছেন তিনি।

তার ভাষ্য, প্রথমে তার ছবির সঙ্গে অশ্লীল কথা জুড়ে ফেসবুকে বিজ্ঞাপন চালানো হচ্ছে। এরপর ওই বিজ্ঞাপনের স্ক্রিনশট ছড়িয়ে দিয়ে বলা হচ্ছে, তিনি এসব পণ্য বা সেবা বিক্রি করেন। এই সুযোগে একদল প্রতারক তার নাম-ছবি ব্যবহার করে ওষুধ, স্লিমিং পণ্য ও বিভিন্ন ধরনের ‘চিকিৎসা’ বিক্রি করছে বলেও অভিযোগ করেন তিনি।

তাসনিম জারা স্পষ্ট করে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি কখনো কোনো ওষুধ, স্লিমিং পণ্য, চিকিৎসা বা ট্রিটমেন্ট বিক্রি করেননি। তার নাম বা ছবি ব্যবহার করে কোথাও কোনো পণ্য বা চিকিৎসাসেবা বিক্রি হলে সেটিকে প্রতারণা হিসেবে ধরে নেওয়ার আহ্বান জানান তিনি।

তার তৈরি গর্ভবতী মায়েদের জন্য ‘Shohay Pregnancy’ অ্যাপেও কোনো পণ্য বিক্রি হয় না বলে জানান তাসনিম জারা। অধিকাংশ মানুষ অ্যাপটি বিনামূল্যে ব্যবহার করেন এবং কেউ কেউ প্রিমিয়াম ভার্সন কিনে ব্যবহার করেন বলে উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির ২ মনোনয়নপত্র সংগ্রহ

কক্সবাজারের মাতারবাড়ী পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নিজের নামে কোনো ওষুধ, চিকিৎসা বা পণ্যের ছবি কিংবা ভিডিও দেখলে সেগুলো না কেনার পাশাপাশি আশপাশের মানুষকেও সতর্ক করার আহ্বান জানিয়েছেন তিনি।

পোস্টের শেষাংশে যৌনস্বাস্থ্য নিয়ে কাজ করা চিকিৎসকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাসনিম জারা বলেন, কারও যৌনস্বাস্থ্যজনিত সমস্যা থাকলে চিকিৎসকের কাছে যেতে সংকোচ করা উচিত নয়। অনেক রোগের ক্ষেত্রেই যত দ্রুত চিকিৎসকের কাছে যাওয়া যায়, তত ভালো বলেও উল্লেখ করেন তিনি।

কে

  • জারা
এ সম্পর্কিত আরও খবর
মানুষ মুখ খুললেই টুঁটি চেপে ধরার প্রবণতা থেকে সরে আসুন
মানুষ মুখ খুললেই টুঁটি চেপে ধরার প্রবণতা থেকে সরে আসুন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভিসি ও ট্রেজারার নিয়োগ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভিসি ও ট্রেজারার নিয়োগ
নোবিপ্রবিতে ট্রেজারার নিয়োগের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
নোবিপ্রবিতে ট্রেজারার নিয়োগের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
কুতুবের চর মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন
কুতুবের চর মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।