দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির বিরুদ্ধে ধানমন্ডি ৩২ নম্বরে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী।
মিছিল শেষে বিফ্রিং চলাকালে সাংবাদিকদের সঙ্গে কথা কাটাকাটিকে কেন্দ্র করে এক সাংবাদিকের ওপর হামলা চালানোর ঘটনা ঘটেছে। এতে মাহফুজুর রহমান শিশির নামে একজন সাংবাদিক আহত হয়েছেন।
ঘটনার সূত্রপাত মূলত সাংবাদিকরা মূল বক্তাকে বক্তব্য দেওয়ার অনুরোধ করলে, জামায়াত কর্মীরা ‘বক্তব্য নিতে হবে না’ বলে জবাব দেয়। এর পরিপ্রেক্ষিতে একপর্যায়ে তারা মাল্টিমিডিয়া সাংবাদিক মাহফুজুর শিশিরের ওপর চড়াও হয়। তাকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে রাস্তায় ফেলে পিটিয়ে আহত করা হয়।
পরে আহত সাংবাদিকের কাছে জানতে চাইলে তিনি জানান, তিনি জামায়াত বিটের সাংবাদিক। তবে এ ব্যাপারে জামায়াত নেতাকে জিজ্ঞেস করা হলে তিনি জানান, হামলাকারীরা তাদের দলের নয়, বরং বাইরের লোক। তাছাড়া, যে কোনো ধরনের সহিংসতা বা অপ্রিতিকর ঘটনা মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে পুলিশ রয়েছে বলে জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার।
এর আগে জামায়াতের মিছিলটি ধানমন্ডি ৩২ নম্বর সিগন্যাল থেকে শুরু করে ধানমন্ডি ২৭ মোড় গিয়ে আবার ৩২ নম্বর এসে শেষ হয়। মিছিলে ধানমন্ডি থানা জামায়াতের আমির মুস্তাফিজুর রহমান, সেক্রেটারি মুজাহিদুল ইসলাম শাহিন, ধানমন্ডি থানা শাখার কর্মপরিষদ সদস্য আনিসুজ্জামান, কলাবাগান থানা জামায়াতের আমির জাহিনুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ অংশ নেন।
কে