দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারত থেকে সীমান্ত দিয়ে বাংলাদেশে ‘পুশইন’ বন্ধের দাবিতে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।
বুধবার (১০ জুন) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেন জোটের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ১২ জুন দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় মানববন্ধন এবং ১৫ জুন ঢাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।
সংবাদ সম্মেলনে হামিদুর রহমান আযাদ বলেন, ভারত থেকে সীমান্ত দিয়ে বাংলাদেশে মানুষ ঠেলে পাঠানোর ঘটনা অব্যাহত থাকলেও তা বন্ধে সরকার কার্যকর ও যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে।
তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তার প্রশ্নে সরকারের আরও সক্রিয় ভূমিকা নেওয়া প্রয়োজন। এ পরিস্থিতির প্রতিবাদ এবং পুশইন বন্ধের দাবিতে জোটের পক্ষ থেকে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে বলেও জানান তিনি।
জে আই