দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্ব পরিবেশ দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হলে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
শনিবার (৬ জুন) হল প্রাঙ্গনে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি এইচ এম আবু জাফরের উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়।
পরিবেশ সুরক্ষায় সচেতনতা তৈরির লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হয়। এসময় ছাত্রদল নেতারা বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষা করার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। ইতোমধ্যে গাছ লাগানোর কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছেন। প্রধানমন্ত্রীর পরিবেশ সুরক্ষার লক্ষ্যে গৃহীত সকল কর্মসূচি বাস্তবায়নে জাতীয়তাবাদী ছাত্রদল সামাজিক আন্দোলন গড়ে তুলবে।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক ফারহান আরিফ, সহ-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক ও এসএম হল ছাত্রদলের আহ্বায়ক তাওহিদুল ইসলাম তাইমুনসহ সংশ্লিষ্টরা এসময় উপস্থিত ছিলেন।
/অ